৫৬/১১. অধ্যায়ঃ

বজ্রপাতের সময় কি পড়তে হয়

বজ্রের শব্দ শুনলে পড়ার দোয়া ও আল্লাহভীতি

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৮০৮

حَدَّثَنِي مَالِك عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِأَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ وَقَالَ سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ ثُمَّ يَقُولُ إِنَّ هَذَا لَوَعِيدٌ لِأَهْلِ الْأَرْضِ شَدِيدٌ

আমির ইব্নু আবদুল্লাহ্ ইব্নু যুবাইর (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বজ্রের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে এই দু‘আ পাঠ করতেনঃسُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِবজ্র নির্ঘোষ ও ফেরেশতাগণও ভয়ে তার প্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে।অতঃপর তিনি (আমির ইব্নু আবদুল্লাহ্) বলতেন, যমীনের অধিবাসীদের জন্য এই আওয়াজ অত্যন্ত কঠিন আযাবের সংবাদ। [১] (মাওকুফ, হাদীসটি ইমাম মালিক একক ভাবে বর্ণনা করেছেন)

[১] মুসনাদে আহমাদ, নাসায়ী ও তিরমিযীতে আবদুল্লাহ্ ইবনু আব্বাস (রা) হতে বর্ণিত; ইহুদীগণ রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে জিজ্ঞেস করল যে, রা’দ কি? এতদুত্তরে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “রাদ জনৈক ফেরেশতা যিনি মেঘের উপর নিয়োজিত আছেন। তাঁর হাতে আগুনের একটি চাবুক আছে। সেই চাবুক দ্বারা উক্ত ফেরেশতা মেঘখণ্ডগুলোকে আল্লাহ্ যেইদিকে নির্দেশ দেন সেইদিকে নিয়ে যান।” ইহুদীগণ পুনরায় জিজ্ঞেস করল, এই গর্জন কিসের? রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা সেই রা‘দ ফেরেশতারই গর্জন। ইহুদীগণ বলল, আপনি ঠিকই বলেছেন।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৮০৮-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আমির ইবনু আবদুল্লাহ সম্পর্কে বলা হয়েছে, তিনি বজ্রের শব্দ শুনলে কথা বলা বন্ধ করতেন এবং দোয়া পড়তেন: সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা‘দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খীফাতিহি। অর্থ হলো, বজ্র ও ফেরেশতাগণ ভয়ে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে। এরপর তিনি বলতেন, এই আওয়াজ জমিনের অধিবাসীদের জন্য কঠিন আযাবের সতর্কবার্তা। এখানে বজ্রের শব্দকে হালকা বিনোদন হিসেবে না দেখে আল্লাহর কুদরত ও ভয় স্মরণ করার শিক্ষা আছে। হাদিসটি মাওকুফ বর্ণনা হিসেবে এসেছে, তাই ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার। মূল শিক্ষা হলো, প্রকৃতির বড় আওয়াজ শুনে আল্লাহকে স্মরণ করা, কথা কমিয়ে দেওয়া এবং অন্তরে ভয় ও বিনয় আনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বজ্রের শব্দ শুনে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা একটি ভালো আমল হিসেবে এসেছে।
  • প্রকৃতির ভয়ংকর আওয়াজ মানুষকে আল্লাহর কুদরত স্মরণ করাতে পারে।
  • ভয়ের সময় অযথা কথা না বলে আল্লাহকে স্মরণ করা উচিত।
  • আল্লাহভীতি মুমিনের অন্তরকে বিনয়ী করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন