৫৬/৬. অধ্যায়ঃ

একজনকে বাদ দিয়ে দুইজন পরস্পরে কানে কানে কথা বলা প্রসঙ্গে

তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে কানে কানে কথা না বলার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৯৫

حَدَّثَنِي مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ قَالَ كُنْتُ أَنَا وَعَبْدُ اللهِ بْنُ عُمَرَعِنْدَ دَارِ خَالِدِ بْنِ عُقْبَةَ الَّتِي بِالسُّوقِ فَجَاءَ رَجُلٌ يُرِيدُ أَنْ يُنَاجِيَهُ وَلَيْسَ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَحَدٌ غَيْرِي وَغَيْرُ الرَّجُلِ الَّذِي يُرِيدُ أَنْ يُنَاجِيَهُ فَدَعَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَجُلًا آخَرَ حَتَّى كُنَّا أَرْبَعَةً فَقَالَ لِي وَلِلرَّجُلِ الَّذِي دَعَاهُ اسْتَأْخِرَا شَيْئًا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ وَاحِدٍََََ

আবদুল্লাহ্ ইব্নু দীনার (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি ও আবদুল্লাহ্ ইব্নু উমার (রাঃ) খালিদ ইব্নু উকবা (রাঃ)-এর সেই ঘরের নিকটে ছিলাম যা বাজারে অবস্থিত ছিল। ইত্যবসরে এক ব্যক্তি এসে তাঁর সাথে কানে কানে কিছু কথা বলতে ইচ্ছা করল। আবদুল্লাহ্ (ইব্নু উমার)-এর সঙ্গে আমি ও সেই ব্যক্তি ব্যতীত, যে তার সাথে কানে কানে কথা বলতে চেয়েছিল, আর কেউ ছিল না। অতঃপর আবদুল্লাহ্ ইব্নু উমার (রাঃ) অপর এক ব্যক্তিকে ডেকে নিলেন। এখন আমরা চারজন হলাম এবং তিনি আমাকে ও সেই ব্যক্তিকে একটু সরে যেতে বললেন, যাকে ডেকে নিয়েছিলেন এবং বললেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শ্রবণ করেছি, তিনি বলেছেন, দুইজন একজনকে একা ছেড়ে কানে কানে কথা বলবে না। (এতে তৃতীয় ব্যক্তি দুঃখিত হয়।)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৯৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর একটি সুন্দর আমল দেখা যায়। একজন ব্যক্তি তাঁর সাথে কানে কানে কথা বলতে চাইলে সেখানে শুধু আরেকজন উপস্থিত ছিলেন। তখন ইবনু উমার (রাঃ) আরেকজনকে ডাকলেন, যাতে তারা চারজন হন। এরপর তিনি দুজনকে একটু সরে যেতে বললেন এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদিস উল্লেখ করলেন—দুইজন যেন একজনকে একা রেখে কানে কানে কথা না বলে। কারণ এতে তৃতীয় ব্যক্তি দুঃখ পেতে পারে। এই হাদিসে সামাজিক আদব, মানুষের অনুভূতির খেয়াল রাখা এবং সন্দেহ বা কষ্টের কারণ বন্ধ করার শিক্ষা আছে। ইসলামে শুধু বড় ইবাদত নয়, মানুষের মন না ভাঙার মতো ছোট আচরণও গুরুত্ব পায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তৃতীয় ব্যক্তিকে একা রেখে দুইজনের গোপন কথা বলা উচিত নয়।
  • মানুষের মনে কষ্ট বা সন্দেহ সৃষ্টি হতে পারে—এটি খেয়াল রাখা দরকার।
  • ইবনু উমার (রাঃ) হাদিস অনুযায়ী বাস্তবে আদব মেনে চলেছেন।
  • সামাজিক আচরণে অন্যের অনুভূতি রক্ষা করা ইসলামী শিক্ষা।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন