৫৪/১২. অধ্যায়ঃ

সর্প মেরে ফেলা সম্পর্কিত মাসাইল

ঘরের সাপ ও দুই ধরনের ক্ষতিকর সাপের হাদিস

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৬৭

و حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ سَائِبَةَ مَوْلَاةٍ لِعَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ الْجِنَّانِ الَّتِي فِي الْبُيُوتِ إِلَّا ذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ فَإِنَّهُمَا يَخْطِفَانِ الْبَصَرَ وَيَطْرَحَانِ مَا فِي بُطُونِ النِّسَاءِ

আয়িশা (রাঃ) কর্তৃক আযাদকৃত বাঁদী সায়েবা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেই সমস্ত সর্পকে মারতে নিষেধ করেছেন, যা ঘরে বাস করে। তবে যুত্তুফয়াতাইন ও আবতর জাতীয় সর্প মারতে নিষেধ করেননি। কেননা এই দুই প্রকার সর্প চক্ষু নষ্ট করে এবং মহিলাদের গর্ভ নষ্ট করে। [১] (বুখারী ৩৩০৮, মুসলিম ২২৩২, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)

[১] “যুত্তুফয়াতাইন” ঐ সাপকে বলা হয়, যার পেটে দুইটি লম্বা সাদা দাগ আছে যা মাথা হতে লেজ পর্যন্ত লম্বা। “আবতর” লেজকাটা সাপকে বলা হয় এবং ঐ সমস্ত সাপকেও আবতর বলা হয়, যা আকারে খাট। ইহা অত্যন্ত বিষাক্ত হয়। এই সমস্ত সাপের শ্বাস-প্রশ্বাসেও বিষ আছে, দেখলে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় এবং গর্ভবতী দেখলে গর্ভও নষ্ট হয়ে যায়। এইজন্য এই সমস্ত সাপকে হত্যা করা ব্যতীত গত্যন্তর নেই।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ঘরে বাস করা সাপ হত্যা করতে নিষেধ করেছেন। তবে যুত্তুফয়াতাইন ও আবতর নামে দুই ধরনের সাপকে এর বাইরে রাখা হয়েছে। কারণ বর্ণনায় এসেছে, এই দুই ধরনের সাপ চোখ নষ্ট করে এবং নারীদের গর্ভের ক্ষতি করে। তাই এই হাদিসে দুটি বিষয় একসঙ্গে আছে: সাধারণভাবে ঘরের সাপ হত্যা থেকে নিষেধ এবং নির্দিষ্ট ক্ষতিকর দুই ধরনের সাপের ব্যতিক্রম। ব্যাখ্যার সময় এই দুই অংশ আলাদা করে বোঝা জরুরি। হাদিসটি আমাদের শেখায়, ইসলামী নির্দেশনা অনেক সময় সাধারণ নিয়মের সঙ্গে প্রয়োজনীয় ব্যতিক্রমও জানিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরে থাকা সাপ হত্যা বিষয়ে সাধারণ নিষেধ এসেছে।
  • যুত্তুফয়াতাইন ও আবতর সাপের ক্ষেত্রে ব্যতিক্রম উল্লেখ হয়েছে।
  • ক্ষতির কারণ থাকলে নির্দেশনার ধরন ভিন্ন হতে পারে।
  • হাদিসের সাধারণ কথা ও ব্যতিক্রম আলাদা করে বোঝা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন