৫৪/৩. অধ্যায়ঃ
ছবি ও মূর্তি প্রসঙ্গ
ছবি অঙ্কনকারীর শাস্তি ও ঘরে ছবি রাখার সতর্কতা
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৪৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৪৩
و حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَأَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ فَلَمَّا رَآهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ فَعَرَفَتْ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ وَقَالَتْ يَا رَسُولَ اللهِ أَتُوبُ إِلَى اللهِ وَإِلَى رَسُولِهِ فَمَاذَا أَذْنَبْتُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ قَالَتْ اشْتَرَيْتُهَا لَكَ تَقْعُدُ عَلَيْهَا وَتَوَسَّدُهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ ثُمَّ قَالَ إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لَا تَدْخُلُهُ الْمَلَائِكَةُ
নবী-পত্নী আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একটি ছোট বালিশ ক্রয় করেছিলেন। তাতে ছবি অঙ্কিত ছিল। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (বাহির হতে আগমন করে ঘরে প্রবেশ করার সময়) যখন তা দেখলেন, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন এবং ঘরে প্রবেশ করলেন না। আয়িশা (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চেহারা মুবারকে উহার অপছন্দ হওয়ার লক্ষণ দেখলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ্! আমি আল্লাহ্ ও তার রাসূলের কাছে তাওবা করছি; আমি অপরাধ করেছি। অতঃপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ইহা কি রকম গদি? আয়িশা (রাঃ) উত্তর দিলেন, এই গদিটি আমি আপনার জন্য ক্রয় করেছি যে, আপনি উহার উপর বসবেন এবং উহাতে হেলান দিবেন। অতঃপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ছবি অঙ্কনকারীকে রোজ হাশরে আযাব দেয়া হবে এবং তাদেরকে বলা হবে যে, তোমরা যা সৃষ্টি করেছ, উহাকে জীবিত কর (অর্থাৎ উহাতে প্রাণ সঞ্চার কর)। অতঃপর তিনি বললেন, যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। (বুখারী ২১০৫, মুসলিম ২১০৭)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) একটি ছোট বালিশ কিনেছিলেন, তাতে ছবি ছিল। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেটি দেখে ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন এবং প্রবেশ করলেন না। আয়িশা (রাঃ) তাঁর চেহারায় অপছন্দের চিহ্ন দেখে আল্লাহ ও তাঁর রাসূলের কাছে তাওবা প্রকাশ করেন। এরপর নবীজি বলেন, ছবি অঙ্কনকারীদের কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে—তোমরা যা সৃষ্টি করেছ, তাকে জীবিত কর। তারপর তিনি বলেন, যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হাদিসের মূল শিক্ষা হলো, ছবিযুক্ত জিনিস ঘরে রাখা এবং ছবি অঙ্কন—দুটিই গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এখানে অতিরিক্ত ব্যাখ্যার দরকার নেই; হাদিসের ভাষাই যথেষ্ট সতর্ক করার জন্য।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ছবিযুক্ত জিনিস ঘরে রাখা সম্পর্কে নবীজি অপছন্দ প্রকাশ করেছেন।
- ছবি অঙ্কনকারীদের বিষয়ে কিয়ামতের শাস্তির সতর্কতা এসেছে।
- ভুল বুঝতে পারলে দ্রুত তাওবার মনোভাব রাখা মুমিনের গুণ।
- ঘরকে ফেরেশতার আগমনের উপযোগী রাখা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
