৫১/৫. অধ্যায়ঃ
আল্লাহর জন্য ভালবাসা
আল্লাহর জন্য ভালোবাসা, বসা ও সাক্ষাতের ফজিলত
মুয়াত্তা ইমাম মালিক : ১৭১৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭১৯
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ أَنَّهُ قَالَ دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ فَإِذَا فَتًى شَابٌّ بَرَّاقُ الثَّنَايَاوَإِذَا النَّاسُ مَعَهُ إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوا إِلَيْهِ وَصَدَرُوا عَنْ قَوْلِهِ فَسَأَلْتُ عَنْهُ فَقِيلَ هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ فَلَمَّا كَانَ الْغَدُ هَجَّرْتُ فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالتَّهْجِيرِ وَوَجَدْتُهُ يُصَلِّي قَالَ فَانْتَظَرْتُهُ حَتَّى قَضَى صَلَاتَهُ ثُمَّ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ قُلْتُ وَاللهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ فَقَالَ أَاللهِ فَقُلْتُ أَاللهِ قَالَ فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي فَجَبَذَنِي إِلَيْهِ وَقَالَ أَبْشِرْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ وَالْمُتَجَالِسِينَ فِيَّ وَالْمُتَزَاوِرِينَ فِيَّ وَالْمُتَبَاذِلِينَ فِيَّ
আবূ ইদরীস খাওলানী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি দামিশকের মসজিদে প্রবেশ করলাম। সেখানে জনৈক যুবককে দেখলাম, তার দাঁতগুলো অতি উজ্জ্বল সাদা (মুক্তার মতো)। তার সঙ্গে অনেক মানুষ ছিল। যখনই কোন ব্যাপারে মতবিরোধ হত, উক্ত যুবকের কথাকেই সনদ (নির্ভরযোগ্য) বলে গণ্য করা হত এবং তার কথার উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হত। আমি (আবূ ইদরীস) লোকের কাছে জিজ্ঞেস করলাম, এই যুবকটি কে? তারা বলল, ইনি হলেন মুআয ইব্নু জাবাল (রাঃ)। পরদিন প্রাতঃকালে আমি (মসজিদে) যেয়ে দেখি যে, তিনি (মু‘আয ইব্নু জাবাল) আমার আগেই সেখানে পৌঁছেছেন এবং নামায পড়ছেন। আমি অপেক্ষা করতে লাগলাম। তিনি নামায আদায় শেষ করলে আমি তার সম্মুখে গিয়ে পৌঁছালাম। অতঃপর তাকে সালাম করে বললাম, আল্লাহ্র কসম! আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালবাসি। তিনি বললেন, আল্লাহরই জন্য? আমি বললাম, হ্যাঁ, আল্লাহরই জন্যই। তিনি (পুনরায়) বললেন, আল্লাহরই জন্য? আমি বললাম, হ্যাঁ, আল্লাহরই জন্য। অতঃপর তিনি আমার চাদরের এক কোণা ধরে (আমাকে) নিজের দিকে টানলেন এবং বললেন, আনন্দিত হও! আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে শুনেছি, তিনি বলছিলেন, আল্লাহ্ তা‘আলা বলেন, আমার ভালবাসা সেই সমস্ত লোকের জন্য ওয়াজিব হয়েছে যারা আমার (সন্তুষ্টির) জন্য পরস্পর পরস্পরকে ভালবাসে, আমারই জন্য একত্রে বসে, আমারই জন্য একে অন্যের সাথে সাক্ষাৎ করে এবং আমারই জন্য একে অন্যের জন্য খরচ করে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭১৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবূ ইদরীস খাওলানী রহিমাহুল্লাহ মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর জন্য ভালোবাসার কথা জানান। মুআয রাদিয়াল্লাহু আনহু বারবার নিশ্চিত হতে চান, এই ভালোবাসা সত্যিই আল্লাহর জন্য কি না। এরপর তিনি সুসংবাদ দেন এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শোনা হাদিস বলেন। আল্লাহ তা‘আলা বলেন, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়েছে, যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসে, আমার জন্য একত্রে বসে, আমার জন্য সাক্ষাৎ করে এবং আমার জন্য একে অন্যের জন্য খরচ করে। আল্লাহর জন্য ভালোবাসা, দ্বীনি বন্ধুত্ব, আল্লাহর জন্য সাক্ষাৎ—এসব বিষয়ে এই হাদিস সম্পর্ককে পবিত্র করার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালোবাসা আল্লাহর জন্য হলে তার মর্যাদা বড়।
- দ্বীনি সম্পর্কের ভিত্তি নিয়ত ও আল্লাহর সন্তুষ্টি হওয়া দরকার।
- আল্লাহর জন্য বসা, সাক্ষাৎ ও খরচ করার ফজিলত এসেছে।
