৫১/১. অধ্যায়ঃ

চুলের সুন্নত প্রসঙ্গে

গোঁফ ছোট করা ও দাড়ি রাখার হাদিস

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭০৪

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحَى

আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গোঁফ কামাতে এবং দাড়ি না কাঁটতে নির্দেশ দিয়েছেন। [১] (সহীহ, মুসলিম ২৫৯)

[১] গোঁফ কামান এবং ছাঁটের ব্যাপারে উলামায়ে কিরামের মধ্যে মতবিরোধ আছে। কারো মতে ছেঁটে ফেলা ভাল আর কারো মতে মুড়িয়ে ফেলা উত্তম। স্বয়ং সাহাবীগণের মধ্যেও এই মতবিরোধ ছিল। তাঁদের মধ্যেও কেউ মুড়াতেন আর কেউ ছাঁটতেন। তিরমিযীর রেওয়ায়ত মুতাবিক রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাঁটতেন।দাঁড়ি ছাঁটার সম্পর্কে যত হাদীস আছে সবই যঈফ, বিশুদ্ধ মত হচ্ছে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছাঁটেননি বরং তিনি সর্বদা দাড়ি ছেড়ে দিতেন এটা সর্বাধিক বিশুদ্ধ মত।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে দাড়ি ও গোঁফের বিষয়ে স্পষ্ট নির্দেশ এসেছে। আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোঁফ কামাতে এবং দাড়ি না কাটতে নির্দেশ দিয়েছেন। এখানে মূল বিষয় হলো মুসলিম পুরুষের বাহ্যিক পরিচ্ছন্নতা ও সুন্নাহভিত্তিক সাজসজ্জা। গোঁফ ছোট করার হাদিস, দাড়ি রাখার হাদিস, দাড়ি না কাটার নির্দেশ—এসব বিষয়ে এই বর্ণনা খুব সরাসরি। হাদিসে শুধু নির্দেশের কথা এসেছে; তাই ব্যাখ্যায় অতিরিক্ত মতভেদ বা বিস্তারিত ফিকহি আলোচনা না এনে মূল বক্তব্য রাখা ভালো। একজন মুসলিম নিজের চেহারা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে নববী নির্দেশকে সম্মান করবে—এটাই এই হাদিসের সহজ শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গোঁফ ছোট করার বিষয়ে নববী নির্দেশ এসেছে।
  • দাড়ি না কাটার নির্দেশ এই হাদিসে সরাসরি উল্লেখ আছে।
  • বাহ্যিক পরিচ্ছন্নতা ও সুন্নাহর প্রতি যত্ন রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন