৩/৫. অধ্যায়ঃ

মাগরিব ও ‘ইশা-এর কিরাআত

মাগরিবের কিরাআতে সূরা ফাতিহা ও দোয়ার আয়াত

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭০

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ عَنْ قَيْسِ بْنِ الْحَارِثِ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَصَلَّيْتُ وَرَاءَهُ الْمَغْرِبَ فَقَرَأَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ بِأُمِّ الْقُرْآنِ وَسُورَةٍ سُورَةٍ مِنْ قِصَارِ الْمُفَصَّلِ ثُمَّ قَامَ فِي الثَّالِثَةِ فَدَنَوْتُ مِنْهُ حَتَّى إِنَّ ثِيَابِي لَتَكَادُ أَنْ تَمَسَّ ثِيَابَهُ فَسَمِعْتُهُ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ وَبِهَذِهِ الْآيَةِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

কায়স ইবনু হারিস (র) হতে বর্ণিতঃ

তিনি (আবূ আবদুল্লাহ সুনাবিহি) বলেছেন, আমি আবূ বকর (রাঃ)-এর খিলাফতকালে মদীনায় গেলাম এবং তাঁর ইমামতিতে মাগরিবের নামায আদায় করলাম। তিনি প্রথম দুই রাক’আতে সূরা ফাতিহার পর (قِصَارِ الْمُفَصَّلِ) (কিসার-ই-মুফাসসাল) হতে এক রাক’আতে একটি করে সূরা পাঠ করলেন; তারপর তৃতীয় রাক’আতে দাঁড়ালেন। আমি তখন তাঁর এত নিকটবর্তী ছিলাম যে, আমার কাপড় তাঁর কাপড়কে প্রায় স্পর্শ করছিল। সে সময় আমি তাঁকে সূরা ফাতিহা ও (নিচের) আয়াতটি পাঠ করতে শুনেছিঃرَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ.‘হে আমাদের প্রতিপালক! সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য-লংঘনপ্রবণ করো না এবং তোমার নিকট হতে আমাদেরকে করুণা দাও, তুমিই মহাদাতা। (সূরা আলে-ইমরান, ৮)(হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবূ আবদুল্লাহ সুনাবিহি রঃ আবূ বকর সিদ্দীক রাঃ-এর ইমামতিতে মাগরিব নামাজ পড়ার কথা বলেছেন। প্রথম দুই রাকআতে তিনি সূরা ফাতিহার পর ছোট ছোট সূরা থেকে একটি করে সূরা পড়েন। তৃতীয় রাকআতে তিনি সূরা ফাতিহা এবং সূরা আলে ইমরানের একটি দোয়ার আয়াত পাঠ করেন: “হে আমাদের প্রতিপালক! সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য-লংঘনপ্রবণ করো না...”। এখানে মাগরিব নামাজের কিরাআত এবং দোয়ার আয়াত পাঠ—দুটিই এসেছে। এই হাদিস থেকে বোঝা যায়, সাহাবিদের নামাজের কিরাআতও মনোযোগ দিয়ে শোনা ও বর্ণনা করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আবূ বকর রাঃ মাগরিবের প্রথম দুই রাকআতে ফাতিহার পর ছোট সূরা পড়েছিলেন।
  • তৃতীয় রাকআতে সূরা ফাতিহার সঙ্গে দোয়ার আয়াত পাঠের বর্ণনা এসেছে।
  • কুরআনের দোয়ার আয়াত নামাজে মনকে আল্লাহর দিকে ফেরায়।
  • সাহাবিদের নামাজের কিরাআতও শিক্ষার জন্য সংরক্ষিত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন