৫০/৫. অধ্যায়ঃ

রোগীর চিকিৎসা সম্বন্ধে

ইসলামে চিকিৎসার গুরুত্ব: রোগ ও ঔষধ দুটিই আল্লাহর সৃষ্টি

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৯৭

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ رَجُلًا فِي زَمَانِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَابَهُ جُرْحٌ فَاحْتَقَنَ الْجُرْحُ الدَّمَ وَأَنَّ الرَّجُلَ دَعَا رَجُلَيْنِ مِنْ بَنِي أَنْمَارٍ فَنَظَرَا إِلَيْهِ فَزَعَمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمَا أَيُّكُمَا أَطَبُّ فَقَالَا أَوَ فِي الطِّبِّ خَيْرٌ يَا رَسُولَ اللهِ فَزَعَمَ زَيْدٌ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَنْزَلَ الدَّوَاءَ الَّذِي أَنْزَلَ الْأَدْوَاءَ

যায়দ ইবনু আসলাম (র) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এক ব্যক্তির (শরীর) যখম হয়েছিল। সেই যখমে রক্ত জমে গিয়েছিল। অতঃপর লোকটি বনী আনমার গোত্রের দুই ব্যক্তিকে (উহার চিকিৎসার জন্য) ডেকে আনল। তারা এসে (যখন পরীক্ষা-নিরীক্ষা করে) দেখল। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের উভয়ের মধ্যে কে চিকিৎসায় অধিক অভিজ্ঞ ? তারা বলল, ইয়া রসূলাল্লাহ্! চিকিৎসায় বিজ্ঞানে কোন উপকার আছে কি ? রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঔষধ তো তিনিই নাযিল করেছেন, যিনি রোগ নাযিল করেছেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এক ব্যক্তির যখমের ঘটনা এসেছে। যখমে রক্ত জমে গেলে সে বনী আনমার গোত্রের দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য ডাকে। রাসূল صلى الله عليه وسلم তাঁদের জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে চিকিৎসায় বেশি অভিজ্ঞ? তারা প্রশ্ন করে, চিকিৎসায় কি কোনো উপকার আছে? তখন রাসূল صلى الله عليه وسلم বলেন, যিনি রোগ নাযিল করেছেন, তিনিই ঔষধও নাযিল করেছেন। এই বর্ণনায় চিকিৎসা গ্রহণের গুরুত্ব পরিষ্কার। রোগ হলে শুধু বসে থাকা নয়; অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া, উপযুক্ত চিকিৎসা খোঁজা এবং আল্লাহর উপর ভরসা রাখা—সব একসাথে চলতে পারে। ইসলাম চিকিৎসাকে ঈমানের বিপরীত বানায় না। বরং রোগ ও ঔষধ দুটিই আল্লাহর ইচ্ছার অধীন, তাই বৈধ চিকিৎসা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগ হলে অভিজ্ঞ চিকিৎসকের সাহায্য নেওয়া যায়।
  • ঔষধ ও চিকিৎসা আল্লাহর সৃষ্টি করা উপায়গুলোর একটি।
  • চিকিৎসা গ্রহণ আল্লাহর উপর ভরসার বিপরীত নয়।
  • রোগের সময় দোয়ার পাশাপাশি বাস্তব ব্যবস্থা নেওয়া দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন