৫০/৩. অধ্যায়ঃ

রুগ্ন ব্যক্তির সওয়াবের আশা করা প্রসঙ্গে

রোগের সময় আল্লাহর প্রশংসা: ধৈর্য, আশা ও গুনাহ মাফ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৯০

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَرِضَ الْعَبْدُ بَعَثَ اللهُ تَعَالَى إِلَيْهِ مَلَكَيْنِ فَقَالَ انْظُرَا مَاذَا يَقُولُ لِعُوَّادِهِ فَإِنْ هُوَ إِذَا جَاءُوهُ حَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ رَفَعَا ذَلِكَ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ وَهُوَ أَعْلَمُ فَيَقُولُ لِعَبْدِي عَلَيَّ إِنْ تَوَفَّيْتُهُ أَنْ أُدْخِلَهُ الْجَنَّةَ وَإِنْ أَنَا شَفَيْتُهُ أَنْ أُبْدِلَ لَهُ لَحْمًا خَيْرًا مِنْ لَحْمِهِ وَدَمًا خَيْرًا مِنْ دَمِهِ وَأَنْ أُكَفِّرَ عَنْهُ سَيِّئَاتِهِ

আতা ইবনু ইয়াসার (র) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন (আল্লাহর) বান্দা রোগাক্রান্ত হয় তখন আল্লাহ্ তা‘আলা তার কাছে দুইজন ফেরেশতা প্রেরণ করেন এবং বলেন, রোগাক্রান্ত ব্যক্তিকে যারা তাকে দেখতে আসে, সেই সমস্ত লোককে রোগী কি বলে, দেখ। যদি সে আগন্তুকদের কাছে আল্লাহর প্রশংসা করে, তখন উক্ত দুইজন ফেরেশতা সেই প্রশংসা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়। (অতঃপর আল্লাহ্ তা‘আলা সেই ফেরেশতাদ্বয়ের কাছে জিজ্ঞেস করেন, সে কি বলেছে) অথচ তিনি উহা সবচাইতে বেশি অবগত আছেন। অতঃপর (ফেরেশতা যখন সেই প্রশংসার কথা বলেন তখন) আল্লাহ্ বলেন, যদি আমি আমার সেই (রুগ্ন) বান্দাকে (এই রোগের মাধ্যমে) ওফাত দান করি, তবে আমি তাকে বেহেশতে প্রবেশ করাব। আর যদি সুস্থ করে দেই, তবে আগের চাইতে অধিক গোশত ও রক্ত দান করব (অর্থাৎ ভাল স্বাস্থ্য দান করব) এবং তার গুনাহ মাফ করে দিব। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

[১] সুতরাং যার উপর কোন মুসিবত আসে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রকৃত ঈমানদার হয়, তবে বুঝতে হবে যে, এই মুসিবত তার জন্য মঙ্গলময় হবে।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে অসুস্থ বান্দার একটি সুন্দর অবস্থা বর্ণনা করা হয়েছে। কোনো বান্দা রোগাক্রান্ত হলে আল্লাহ তার কাছে দুইজন ফেরেশতা পাঠান এবং বলেন, তাকে দেখতে আসা লোকদের কাছে সে কী বলে তা দেখ। যদি রোগী আগত লোকদের সামনে আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারা সেই প্রশংসা আল্লাহর দরবারে তুলে ধরে। অথচ আল্লাহ সব জানেন। এরপর আল্লাহ বলেন, যদি তিনি সেই বান্দাকে মৃত্যু দেন, তবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন; আর যদি সুস্থ করেন, তবে তাকে ভালো স্বাস্থ্য দেবেন এবং তার গুনাহ মাফ করবেন। এই হাদিস অসুস্থতায় ধৈর্য, অভিযোগ কমানো এবং আল্লাহর প্রশংসা করার শিক্ষা দেয়। রোগ কঠিন হলেও মুমিনের জন্য তা আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের কারণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগের সময় আল্লাহর প্রশংসা করা মুমিনের সুন্দর গুণ।
  • অসুস্থতা ধৈর্য ও গুনাহ মাফের কারণ হতে পারে।
  • রোগীকে দেখতে যাওয়া মানুষের সামনে ভালো কথা বলা উত্তম।
  • সুস্থতা ও মৃত্যু—দুটিই আল্লাহর সিদ্ধান্ত, তাই আশা রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন