৫০/১. অধ্যায়ঃ

বদ নজরের প্রভাব হইতে মুক্তির জন্য ওযূ করা প্রসঙ্গে

বদনজরের চিকিৎসা: গোসলের পানি ও রাসূল صلى الله عليه وسلم-এর নির্দেশ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৮৭

و حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ أَنَّهُ قَالَ رَأَى عَامِرُ بْنُ رَبِيعَةَ سَهْلَ بْنَ حُنَيْفٍ يَغْتَسِلُ فَقَالَ مَا رَأَيْتُ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخْبَأَةٍ فَلُبِطَ سَهْلٌ فَأُتِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ يَا رَسُولَ اللهِ هَلْ لَكَ فِي سَهْلِ بْنِ حُنَيْفٍ وَاللهِ مَا يَرْفَعُ رَأْسَهُ فَقَالَ هَلْ تَتَّهِمُونَ لَهُ أَحَدًا قَالُوا نَتَّهِمُ عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ فَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامِرًا فَتَغَيَّظَ عَلَيْهِ وَقَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ أَلَّا بَرَّكْتَ اغْتَسِلْ لَهُ فَغَسَلَ عَامِرٌ وَجْهَهُ وَيَدَيْهِ وَمِرْفَقَيْهِ وَرُكْبَتَيْهِ وَأَطْرَافَ رِجْلَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ فِي قَدَحٍ ثُمَّ صُبَّ عَلَيْهِ فَرَاحَ سَهْلٌ مَعَ النَّاسِ لَيْسَ بِهِ بَأْسٌ

আবূ উমামা ইবনু সহল (র) হতে বর্ণিতঃ

‘আমির ইব্নু রবী‘আ সহল ইব্নু হানীফকে গোসল করতে দেখে বললেন, আজ আমি যেই সুন্দর মানুষ দেখলাম, এই রকম কাউকেও দেখিনি, এমন কি সুন্দরী যুবতীও এত সুন্দর দেহবিশিষ্ট দেখিনি। (‘আমিরের) এই কথা বলার সাথে সাথে সহল সেখানে লুটাইয়া পড়ল। এক ব্যক্তি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে হাযির হয়ে আরয করল, ইয়া রসূলাল্লাহ! আপনি সহল ইব্নু হুনাইপ (বা হানীফ)-এর কিছু খবর রাখেন কি ? আল্লাহর কসম! সে মস্তক উত্তোলন করতে পারছে না। তখন রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করছ যে, তাকে কেউ বদনজর দিয়েছে ? লোকটি বলল, হ্যাঁ আমর ইব্নু রবী‘আ (বদনজর দিয়েছে)। অতঃপর রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আমির ইব্নু রবী‘আকে ডেকে ক্রোধান্বিত হয়ে তাঁকে বললেন, তোমাদের কেউ নিজের মুসলমান ভাইকে কেন হত্যা করছ ? তুমি بارك الله কেন বললে না ? এইবার তুমি তার জন্য গোসল কর। অতএব ‘আমির হাত মুখ, হাতের কনুই, হাঁটু, পায়ের আশেপাশের স্থান এবং লুঙ্গির নিচের আবৃত দেহাংশ ধৌত করে ঐ পানি একটি পাত্রে জমা করল। সেই পানি সহলের দেহে ঢেলে দেয়া হল। অতঃপর সহল সুস্থ হয়ে গেল এবং সকলের সাথে রওয়ানা হল। (সহীহ, ইবনু মাজাহ ৩৫০৯, আহমাদ ১৬০২৩, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [মিশকাত- ৪৫৬২])

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৮৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় সহল ইব্নু হানীফ (রা)-এর বদনজরের ঘটনা আরও বিস্তারিতভাবে এসেছে। আমির ইব্নু রবীয়া তাঁকে গোসল করতে দেখে প্রশংসা করেন, কিন্তু বারাকাল্লাহ বলেননি। এরপর সহল (রা) পড়ে যান এবং মাথা তুলতে পারছিলেন না। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরকে ডেকে তিরস্কার করেন এবং বলেন, তোমাদের কেউ নিজের ভাইকে কেন হত্যা করে? তুমি বারাকাল্লাহ বললে না কেন? এরপর তিনি আমিরকে সহলের জন্য গোসল করতে বলেন। আমির মুখ, হাত, কনুই, হাঁটু, পায়ের আশপাশ এবং লুঙ্গির নিচের অংশ ধুয়ে পানি জমা করেন। সেই পানি সহলের দেহে ঢেলে দেওয়া হলে তিনি সুস্থ হয়ে সবার সঙ্গে রওয়ানা হন। এই হাদিসে বদনজর, সতর্ক প্রশংসা এবং নির্দিষ্ট চিকিৎসার পদ্ধতি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের সৌন্দর্য দেখে বরকতের দোয়া না করলে ক্ষতির আশঙ্কা হতে পারে।
  • বদনজরের ক্ষেত্রে রাসূল صلى الله عليه وسلم নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি শিখিয়েছেন।
  • মুমিনের প্রশংসা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, এ বিষয়ে সচেতন থাকা দরকার।
  • ভুল হলে সংশোধন করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য সাহায্য করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন