৪৩/১৭. অধ্যায়ঃ

দিয়াত হতে মীরাস দেয়া এবং উহাতে কাঠিন্য করা

স্বামীর দিয়াত থেকে স্ত্রীর উত্তরাধিকার: হাদিসের সহজ শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৬৪

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِنَشَدَ النَّاسَ بِمِنًى مَنْ كَانَ عِنْدَهُ عِلْمٌ مِنْ الدِّيَةِ أَنْ يُخْبِرَنِي فَقَامَ الضَّحَّاكُ بْنُ سُفْيَانَ الْكِلَابِيُّ فَقَالَ كَتَبَ إِلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُوَرِّثَ امْرَأَةَ أَشْيَمَ الضِّبَابِيِّ مِنْ دِيَةِ زَوْجِهَا فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ ادْخُلْ الْخِبَاءَ حَتَّى آتِيَكَ فَلَمَّا نَزَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِأَخْبَرَهُ الضَّحَّاكُ فَقَضَى بِذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ قَتْلُ أَشْيَمَ خَطَأً

ইব্নু শিহাব (র) হতে বর্ণিতঃ

উমার ইব্নু খাত্তার (রা) মিনার দিন লোকদেরকে ডেকে বললেন দিয়াতের ব্যাপারে যার যা কিছু জানা আছে, সে যেন আমাকে তা বলে। ইত্যবসরে যাহহাকে ইব্নু সুফিয়ান (রা) দাঁড়িয়ে বললেন, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখেছেন যে, আমি যেন আশইয়াম যবাবীর স্ত্রীকে তার স্বামীর দিয়াত হতে মীরাস দেই। উমার (রা) বললেন, তুমি আমার আসা পর্যন্ত তাঁবুতে অপেক্ষা কর। উমার (রা) এলে যাহহাক তাই বললেন। অতঃপর উমার (রা) এই আদেশই জারি করলেন। ইব্নু শিহাব বলেন, আশইয়াম ভুলে নিহত হয়েছিল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৬৪-এর সারসংক্ষেপ

মূল বিষয়: দিয়াতের মীরাস। এই বর্ণনায় উমার ইব্নু খাত্তাব (রা) মিনায় লোকদের কাছে জানতে চান, দিয়াত সম্পর্কে কারও কাছে কোনো জ্ঞান আছে কি না। তখন যাহহাক ইব্নু সুফিয়ান (রা) জানান, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে লিখেছিলেন যে, আশইয়াম যবাবীর স্ত্রীকে তার স্বামীর দিয়াত থেকে মীরাস দিতে হবে। উমার (রা) বিষয়টি শুনে যাচাই করেন এবং পরে সেই আদেশই জারি করেন। ইব্নু শিহাব বলেন, আশইয়াম ভুলক্রমে নিহত হয়েছিল। এই হাদিসে দেখা যায়, দিয়াত শুধু ক্ষতিপূরণ নয়; নিহতের ওয়ারিসদের অধিকারও এর সঙ্গে জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভুলক্রমে নিহত ব্যক্তির দিয়াত থেকে ওয়ারিসরা অংশ পেতে পারে।
  • স্ত্রীর উত্তরাধিকার অধিকার দিয়াতের ক্ষেত্রেও বিবেচিত হয়েছে।
  • উমার (রা) ফায়সালার আগে জ্ঞানীদের কাছে তথ্য জানতে চেয়েছেন।
  • বিচারে জানা কথা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন