৪৩/১২. অধ্যায়ঃ

দাঁতের দিয়াত

দাঁতের দিয়াত ও আঘাতের ক্ষতিপূরণ সম্পর্কে হাদিসের শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৬২

و حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ مُسْلِمِ بْنِ جُنْدُبٍ عَنْ أَسْلَمَ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِقَضَى فِي الضِّرْسِ بِجَمَلٍ وَفِي التَّرْقُوَةِ بِجَمَلٍ وَفِي الضِّلَعِ بِجَمَلٍو حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ قَضَى عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي الْأَضْرَاسِ بِبَعِيرٍ بَعِيرٍ وَقَضَى مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ فِي الْأَضْرَاسِ بِخَمْسَةِ أَبْعِرَةٍ خَمْسَةِ أَبْعِرَةٍ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ فَالدِّيَةُ تَنْقُصُ فِي قَضَاءِ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَتَزِيدُ فِي قَضَاءِ مُعَاوِيَةَ فَلَوْ كُنْتُ أَنَا لَجَعَلْتُ فِي الْأَضْرَاسِ بَعِيرَيْنِ بَعِيرَيْنِ فَتِلْكَ الدِّيَةُ سَوَاءٌ وَكُلُّ مُجْتَهِدٍ مَأْجُورٌو حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا أُصِيبَتْ السِّنُّ فَاسْوَدَّتْ فَفِيهَا عَقْلُهَا تَامًّا فَإِنْ طُرِحَتْ بَعْدَ أَنْ اسْوَدَّتْ فَفِيهَا عَقْلُهَا أَيْضًا تَامًّا

উমার ইব্নুল খাত্তাব (রা)-এর গোলাম আসলাম (রা) হতে বর্ণিতঃ

উমার ইব্নুল খাত্তাব একটি দাঁতে এক উট, হাঁসুলির হাড়ের জন্য এক উট এবং পাঁজরের জন্য এক উট দিয়াতের ফায়সালা দিয়েছেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)ইয়াহ্ইয়া ইব্নু সাঈদ (রা), সাঈদ ইব্নু মুসায়্যাব (রা)-কে বলতেন শুনেছেন, উমার ইব্নুল খাত্তাব (রা) প্রতি দাঁতে এক উটের ফায়সালা দিয়েছেন। মুআবিয়া ইব্নু আবী সুফিয়ান (রা) প্রতি দাঁতে পাঁচ উটের আদেশ করতেন। উমার (রা) কমিয়ে দিয়েছেন আর মুআবিয়া বাড়িয়ে দিয়েছেন। আমি হলে প্রতি দাঁতে দুই দুই উট ধার্য করতাম যেন দিয়াত পূর্ণ হয়ে যায়। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)সাঈদ ইব্নু মুসায়্যাব (রা) বলতেন, যখন দাঁতে আঘাত লাগে আর উহা কালো হয়ে যায়, তবে পূর্ণ দিয়াত দিতে হবে। যদি কালো হয়ে পড়ে যায় তবুও পূর্ণ দিয়াত দিতে হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

[১] উপরের বারটি বড় দাঁত প্রতিটি দাঁতে ৫ উট হবে ১২ * ৫ = ৬০ উট এবং দুই দিকের ২০ টি দাঁতে ২টি করে ২০ * ২ = ৪০ উট হল। ৬০ + ৪০ = ১০০ উটের দিয়াত পূর্ণ হয়ে যাবে।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৬২-এর সারসংক্ষেপ

মূল বিষয়: দাঁতের দিয়াত। এই বর্ণনায় উমার ইব্নুল খাত্তাব (রা) দাঁত, হাঁসুলির হাড় এবং পাঁজরের জন্য এক উট করে দিয়াতের ফায়সালা দিয়েছেন। পরে সাঈদ ইব্নু মুসায়্যাব (র) উমার (রা) ও মুআবিয়া (রা)-এর ফায়সালার পার্থক্য উল্লেখ করেন। তিনি বলেন, উমারের ফায়সালায় দিয়াত কমে যায়, আর মুআবিয়ার ফায়সালায় বেড়ে যায়; তিনি হলে প্রতি দাঁতে দুই উট ধার্য করতেন। এরপর দাঁতে আঘাত লেগে কালো হয়ে গেলে পূর্ণ দিয়াতের কথাও এসেছে। এই হাদিসে দাঁতের ক্ষতিপূরণ, আঘাতের ফল এবং বিচারকদের ফায়সালার পার্থক্য পরিষ্কারভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাঁত, হাঁসুলি ও পাঁজরের আঘাতের ক্ষেত্রেও নির্দিষ্ট ক্ষতিপূরণের আলোচনা আছে।
  • দাঁত কালো হয়ে গেলে সেটি গুরুতর ক্ষতি হিসেবে ধরা হয়েছে।
  • বিচারকরা প্রমাণ ও বুঝ অনুযায়ী ফায়সালায় ভিন্ন মত দিতে পারেন।
  • শরীরের ক্ষতির মূল্যায়নে বাহ্যিক আঘাতের ফল বিবেচনায় আসে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন