৪৩/২. অধ্যায়ঃ
দিয়াত কিভাবে গ্রহণ করা হবে ?
দিয়াতের মূল্য: স্বর্ণ, রৌপ্য ও উটভিত্তিক ক্ষতিপূরণ
মুয়াত্তা ইমাম মালিক : ১৫৫৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৫৭
حَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَوَّمَ الدِّيَةَ عَلَى أَهْلِ الْقُرَى فَجَعَلَهَا عَلَى أَهْلِ الذَّهَبِ أَلْفَ دِينَارٍ وَعَلَى أَهْلِ الْوَرِقِ اثْنَيْ عَشَرَ أَلْفَ دِرْهَمٍ قَالَ مَالِك فَأَهْلُ الذَّهَبِ أَهْلُ الشَّامِ وَأَهْلُ مِصْرَ وَأَهْلُ الْوَرِقِ أَهْلُ الْعِرَاقِو حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ أَنَّ الدِّيَةَ تُقْطَعُ فِي ثَلَاثِ سِنِينَ أَوْ أَرْبَعِ سِنِينَ قَالَ مَالِك وَالثَّلَاثُ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَقَالَ مَالِك الْأَمْرُ الْمُجْتَمَعُ عَلَيْهِ عِنْدَنَا أَنَّهُ لَا يُقْبَلُ مِنْ أَهْلِ الْقُرَى فِي الدِّيَةِ الْإِبِلُ وَلَا مِنْ أَهْلِ الْعَمُودِ الذَّهَبُ وَلَا الْوَرِقُ وَلَا مِنْ أَهْلِ الذَّهَبِ الْوَرِقُ وَلَا مِنْ أَهْلِ الْوَرِقِ الذَّهَبُ
মালিক (র) হতে বর্ণিতঃ
উমার (রা) যখন ঐ সমস্ত গ্রাম্য লোকের উপর দিয়াতের মূল্য লাগাতেন, যাদের নিকট স্বর্ণ হত তখন স্বর্ণওয়ালাদের উপর এক হাজার দীনার এবং রৌপ্যওয়ালাদের উপর বার হাজার দিরহাম নির্দিষ্ট করে দিতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন, শাম ও মিসরের অধিবাসিগণ স্বর্ণওয়ালা, আর ইরাকের অধিবাসিগণ রৌপ্যওয়ালা। মালিক (র) পর্যন্ত খবর পৌঁছেছে যে, লোকের নিকট হতে তিন অথবা চার চৎসরের মধ্যে দিয়াত উশুল করা হবে।মালিক (র) বলেন, আমার মতে তিন বৎসরে দিয়াত উশুল করা পছন্দনীয়।মালিক (র) বলেন, আমাদের কাছে ইহা একটি সর্বসম্মত বিষয় যে, দিয়াতে গ্রামবাসীদের নিকট হতে উট নেয়া হবে না। আর তাবুওয়ালাদের নিকট হতে সোনা চান্দি নেয়া হবে না। আর স্বর্ণওয়ালাদের নিকট হতে রৌপ্য এবং রৌপ্যওয়ালাদের নিকট হতে স্বর্ণ নেয়া হবে না।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৫৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় দিয়াতের মূল্য নির্ধারণ ও আদায়ের নিয়ম এসেছে। উমার (রা) গ্রাম্য লোকদের ওপর দিয়াতের মূল্য নির্ধারণ করতেন। যাদের কাছে স্বর্ণ ছিল, তাদের ওপর এক হাজার দীনার; আর রৌপ্যওয়ালাদের ওপর বার হাজার দিরহাম নির্দিষ্ট করতেন। মালিক (র) বলেন, শাম ও মিসরের লোকেরা স্বর্ণওয়ালা, আর ইরাকের লোকেরা রৌপ্যওয়ালা। তাঁর কাছে আরও খবর পৌঁছেছে যে, দিয়াত তিন বা চার বছরের মধ্যে আদায় করা হবে; তবে তাঁর মতে তিন বছরে আদায় করা পছন্দনীয়। তিনি আরও বলেন, তাদের কাছে সর্বসম্মত বিষয় হলো, গ্রামবাসীদের কাছ থেকে দিয়াতে উট নেওয়া হবে না, তাবুতে বসবাসকারীদের কাছ থেকে সোনা-রূপা নেওয়া হবে না, এবং স্বর্ণওয়ালাদের কাছ থেকে রূপা বা রূপাওয়ালাদের কাছ থেকে স্বর্ণ নেওয়া হবে না। এখানে মূল শিক্ষা হলো দিয়াত আদায়ে সম্পদের ধরন ও সমাজভেদে নির্ধারিত নিয়ম মানা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দিয়াত স্বর্ণ, রৌপ্য বা উটভিত্তিকভাবে নির্ধারিত হতে পারে।
- স্বর্ণওয়ালাদের জন্য এক হাজার দীনার এবং রৌপ্যওয়ালাদের জন্য বার হাজার দিরহাম উল্লেখ আছে।
- দিয়াত আদায়ে তিন বছরের সময়কে মালিক (র) পছন্দনীয় বলেছেন।
- দিয়াত আদায়ে সংশ্লিষ্ট সমাজের সম্পদের ধরন বিবেচনায় এসেছে।
