৪২/৫. অধ্যায়ঃ
মদ হারাম হওয়া সম্পর্কে
হালাল-হারামের সীমা: মাদকতাহীন পানীয় নিয়ে উমার (রা)-এর সতর্কতা
মুয়াত্তা ইমাম মালিক : ১৫৫৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৫৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ أَنَّهُ أَخْبَرَهُ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ الْأَنْصَارِيِّ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِحِينَ قَدِمَ الشَّامَ شَكَا إِلَيْهِ أَهْلُ الشَّامِ وَبَاءَ الْأَرْضِ وَثِقَلَهَا وَقَالُوا لَا يُصْلِحُنَا إِلَّا هَذَا الشَّرَابُ فَقَالَ عُمَرُ اشْرَبُوا هَذَا الْعَسَلَ قَالُوا لَا يُصْلِحُنَا الْعَسَلُ فَقَالَ رَجُلٌ مِنْ أَهْلِ الْأَرْضِ هَلْ لَكَ أَنْ نَجْعَلَ لَكَ مِنْ هَذَا الشَّرَابِ شَيْئًا لَا يُسْكِرُ قَالَ نَعَمْ فَطَبَخُوهُ حَتَّى ذَهَبَ مِنْهُ الثُّلُثَانِ وَبَقِيَ الثُّلُثُ فَأَتَوْا بِهِ عُمَرَ فَأَدْخَلَ فِيهِ عُمَرُ إِصْبَعَهُ ثُمَّ رَفَعَ يَدَهُ فَتَبِعَهَا يَتَمَطَّطُ فَقَالَ هَذَا الطِّلَاءُ هَذَا مِثْلُ طِلَاءِ الْإِبِلِ فَأَمَرَهُمْ عُمَرُ أَنْ يَشْرَبُوهُ فَقَالَ لَهُ عُبَادَةُ بْنُ الصَّامِتِ أَحْلَلْتَهَا وَاللهِ فَقَالَ عُمَرُ كَلَّا وَاللهِ اللهُمَّ إِنِّي لَا أُحِلُّ لَهُمْ شَيْئًا حَرَّمْتَهُ عَلَيْهِمْ وَلَا أُحَرِّمُ عَلَيْهِمْ شَيْئًا أَحْلَلْتَهُ لَهُمْ
মাহমুদ ইব্নু লবীদ আনসারী (র) হতে বর্ণিতঃ
উমার (রা) যখন শাম দেশে আগমন করলেন, তখন শামের বাসিন্দার মধ্যে কেউ তাঁর নিকট শাম দেশের মহামারী ও আবহাওয়া সম্বন্ধে অভিযোগ করল এবং বলল, এখানে শরাব পান করা ছাড়া স্বাস্থ্য ঠিক থাকে না। উমার (রা) বললেন তোমরা মধু পান কর। তারা বলল, মধুও স্বাস্থ্য ঠিক রাখতে পারে না। এমন সময় এক ব্যক্তি বলল, আমি আপনার জন্য এমন এমনভাবে শরাব তৈরি করব যাতে মাদকতা থাকবে না। তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তারা উহাকে এমনভাবে বানাল যে, উহার দুই-তৃতীয়াংশ শুকিয়ে এক-তৃতীয়াংশ বাকী রইল। অতঃপর উহা উমার (রা)-এর কাছে নিয়ে এল। তিনি তাতে আঙ্গুল দিয়ে দেখলেন, উহা চপ চপ করছে! তিনি বললেন, এই রস তো উটের রসের মতোই হল। তিনি উহা পান করবার অনুমতি দান করলেন। উবাদাহ ইব্নু সামিত (রা) বলেন, আল্লাহর কসম আপনি তো তা হালাল করে দিলেন। উমার (রা) বললেন, না, আল্লাহ্র কসম! হে আল্লাহ, আমি কখনও ঐ বস্তু হালাল করিনি, যা আপনি হারাম করেছেন, আর না এমন বস্তু হারাম করেছি, যা আপনি হালাল করেছেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে শাম দেশের মানুষের একটি ঘটনা এসেছে। তারা উমার (রা)-এর কাছে আবহাওয়া ও অসুস্থতার অভিযোগ করে বলে, শরাব ছাড়া তাদের স্বাস্থ্য ঠিক থাকে না। উমার (রা) তাদের মধু পান করতে বলেন। তারা জানায়, তাতেও উপকার হচ্ছে না। এরপর একজন এমনভাবে পানীয় তৈরি করার কথা বলে যাতে মাদকতা থাকবে না। পানীয়টি রান্না করে দুই-তৃতীয়াংশ শুকিয়ে এক-তৃতীয়াংশ রাখা হয়। উমার (রা) তা দেখে পান করার অনুমতি দেন। তখন উবাদাহ ইব্নু সামিত (রা) বলেন, আপনি তো তা হালাল করে দিলেন। উমার (রা) স্পষ্ট বলেন, তিনি কখনও আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করেননি, আর যা হালাল করেছেন তা হারাম করেননি। এই হাদিসের মূল শিক্ষা হলো, হালাল-হারামের সীমা আল্লাহর বিধানের অধীন, ব্যক্তিগত সুবিধা বা প্রয়োজনের নামে তা বদলানো যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাদকতাহীন করার বিষয়টি যাচাই করে দেখা হয়েছে।
- স্বাস্থ্য বা প্রয়োজনের কথা বললেও হারামকে হালাল করা যায় না।
- হালাল-হারামের সীমা আল্লাহর বিধানের সঙ্গে যুক্ত।
- নেতারও উচিত নিজের সিদ্ধান্তে আল্লাহর বিধানকে সামনে রাখা।
