৪১/৭. অধ্যায়ঃ

কোন্ প্রকারের বস্তু চুরি করলে হাত কাটা ওয়াজিব হয়

ঝুলন্ত ফল ও পাহাড়ের ছাগল: চুরির শাস্তির সীমা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫২৭

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ الْمَكِّيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا قَطْعَ فِي ثَمَرٍ مُعَلَّقٍ وَلَا فِي حَرِيسَةِ جَبَلٍ فَإِذَا آوَاهُ الْمُرَاحُ أَوْ الْجَرِينُ فَالْقَطْعُ فِيمَا يَبْلُغُ ثَمَنَ الْمِجَنِّ

আবদুল্লাহ্ ইব্নু আবদুর রহমান মক্কী (র) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছে যে ফল ঝুলিতেছে অথবা যে ছাগল পাহাড়ে উঠে আছে উহা চুরি করলে হাত কাটা যাবে না। যখন ছাগল ঘরে আসে অথবা ফল শুকাবার জায়গায় রাখা হয়, অতঃপর উহাকে কেউ চুরি করে, তখন হাত কাটা যাবে, যদি উহার মূল্য ঢালের মূল্যের সমান হয়। (হাসান, হাদীসটি আবদুল্লাহ বিন আমর থেকে মুত্তাসিল সনদে বর্ণনা করা হয়েছে, নাসাঈ ৪৭৫৭, ৪৯৫৯, আলবানী হাদীসটিকে হাসান বলেছেন [সহীহ, আল জ্বামে] ৭৩৯৮, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)(ইহা ঐ সময়ে প্রযোজ্য, যখন ছাগলের কোন রক্ষক না থাকে এবং উহাদের নষ্ট হওয়ার আশংকা থাকে)।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে চুরির শাস্তির একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বলা হয়েছে। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছে ঝুলে থাকা ফল বা পাহাড়ে থাকা ছাগল চুরি করলে হাত কাটা যাবে না। কিন্তু ছাগল ঘরে ফিরে এলে বা ফল শুকানোর জায়গায় রাখা হলে, তারপর কেউ তা চুরি করলে হাত কাটা যাবে—যদি তার মূল্য ঢালের মূল্যের সমান হয়। এখানে “রক্ষিত স্থান” বিষয়টি স্পষ্ট। খোলা জায়গায় থাকা জিনিস এবং মালিকের নিয়ন্ত্রিত স্থানে রাখা জিনিসের বিধান এক নয়। হাদিসটি শেখায়, চুরি শুধু মাল নেওয়ার বিষয় নয়; কোথা থেকে নেওয়া হয়েছে এবং মালটি কতটা সুরক্ষিত ছিল—সেটিও বিচারিকভাবে গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খোলা জায়গার ফল বা পাহাড়ের ছাগলের ক্ষেত্রে আলাদা বিধান এসেছে।
  • রক্ষিত স্থানে রাখা মাল চুরি করলে শাস্তির বিষয় গুরুতর হয়।
  • চুরি করা মালের মূল্য ঢালের মূল্যের সমান হলে শাস্তির কথা বলা হয়েছে।
  • চুরির বিচার করতে স্থান, মূল্য ও মাল সংরক্ষণের অবস্থা দেখা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন