৩৬/২৭. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৩২ - পশুর ক্ষতি ও ক্ষতিপূরণের বিধান

নিজে নিজে বিচরণকারী জন্তু ও রাখালের তত্ত্বাবধানে থাকা জন্তুর ফয়সালা

পশুর ক্ষতি নিয়ে হাদিস: বাগান রক্ষা ও ক্ষতিপূরণের নিয়ম

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪৩২

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَرَامِ بْنِ سَعْدِ بْنِ مُحَيِّصَةَ أَنَّ نَاقَةً لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ دَخَلَتْ حَائِطَ رَجُلٍ فَأَفْسَدَتْ فِيهِ فَقَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ عَلَى أَهْلِ الْحَوَائِطِ حِفْظَهَا بِالنَّهَارِ وَأَنَّ مَا أَفْسَدَتْ الْمَوَاشِي بِاللَّيْلِ ضَامِنٌ عَلَى أَهْلِهَا.

হারাম ইব্নু সা‘আদ ইব্নু মুহায়্যিসা (রহঃ) হতে বর্ণিতঃ

বারা ইব্নু আযিব (রাঃ)-এর উষ্ট্রী কারো বাগানে ঢুকে ফসলের খুব ক্ষতি করে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, দিনের বেলায় বাগান হেফাজত করার জিম্মাদার বাগানের মালিক, আর রাত্রিকালে যদি জন্তু বাগানে ঢুকে ও ক্ষতি করে তবে জন্তুর মালিক তার ক্ষতি পূরণের জিম্মাদার হবে।

(সহীহ, আবূ দাঊদ ৩৫৭০, মুত্তাসিল সনদে বর্ণনা করেন, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [আস সিলসিলাহ আস সহীহাহ] ২৩৮, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে বাগান ও পশুর ক্ষতি নিয়ে একটি পরিষ্কার বিচার এসেছে। বারা ইব্নু আযিব (রা)-এর উষ্ট্রী এক ব্যক্তির বাগানে ঢুকে ফসল নষ্ট করে। তখন রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের বেলায় বাগান রক্ষা করা বাগানের মালিকের দায়িত্ব। আর রাতে যদি পশু বাগানে ঢুকে ক্ষতি করে, তাহলে পশুর মালিক ক্ষতিপূরণের দায়িত্ব বহন করবে। এখানে সময়ের পার্থক্য গুরুত্বপূর্ণ। দিনের বেলায় মালিক সাধারণত নিজের বাগান দেখাশোনা করতে পারে। কিন্তু রাতে পশুর মালিকের উচিত পশু নিয়ন্ত্রণে রাখা। এই হাদিস পশুর ক্ষতি, বাগান রক্ষা এবং ক্ষতিপূরণ বিষয়ে ন্যায্য দায়িত্ব ভাগ করে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দিনের বেলায় বাগান রক্ষার দায়িত্ব বাগানের মালিকের।
  • রাতে পশু ক্ষতি করলে পশুর মালিক দায়ী হবে।
  • ক্ষতিপূরণ নির্ধারণে সময় ও পরিস্থিতি বিবেচনা করা হয়েছে।
  • পশু পালনে দায়িত্বশীলতা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন