৩৬/২. অধ্যায়ঃ
সাক্ষ্য প্রদান
মিথ্যা সাক্ষ্য: বিচার নষ্ট করার বিপজ্জনক পথ
মুয়াত্তা ইমাম মালিক : ১৩৯৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩৯৯
و حَدَّثَنِي مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَجُلٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ فَقَالَ لَقَدْ جِئْتُكَ لِأَمْرٍ مَا لَهُ رَأْسٌ وَلَا ذَنَبٌ فَقَالَ عُمَرُ مَا هُوَ قَالَ شَهَادَاتُ الزُّورِ ظَهَرَتْ بِأَرْضِنَا فَقَالَ عُمَرُ أَوَ قَدْ كَانَ ذَلِكَ قَالَ نَعَمْ فَقَالَ عُمَرُ وَاللهِ لَا يُؤْسَرُ رَجُلٌ فِي الْإِسْلَامِ بِغَيْرِ الْعُدُولِ.و حَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ لَا تَجُوزُ شَهَادَةُ خَصْمٍ وَلَا ظَنِيْنٍ.
রাবিয়া ইব্নু আবি আবদির রহমান হতে বর্ণিতঃ
উমার (রা)-এর দরবারে ইরাক হতে এক ব্যক্তি এসে বলল, আমি এমন এক ব্যাপার নিয়ে এসেছি যার কোন আগ-পাছ কিছুই নেই। উমার (রা) বললেন, “তা কি?” সে বলল, আমাদের দেশে মিথ্যা সাক্ষ্য ছড়িয়ে পড়েছে। উমার (রা) বললেন, তুমি কি সত্যই বলছ? সে বলল, হ্যাঁ, তখন উমার (রা) বললেন, ভবিষ্যতে নির্ভরযোগ্য ও ন্যায়পরায়ণ সাক্ষীর সাক্ষ্য ব্যতীত কোন মুসলমানকে কয়েদ করা যাবে না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (রা) বলেন উমার (রা) বলেন যে, শত্র“ এবং দ্বীনের ব্যাপারে দোষারোপ করা হয়েছে এমন লোকদের সাক্ষ্য জায়েয হবে না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৯৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইরাক থেকে আসা এক ব্যক্তি উমার (রা)-কে জানায় যে, তাদের অঞ্চলে মিথ্যা সাক্ষ্য ছড়িয়ে পড়েছে। উমার (রা) বিষয়টি শুনে বলেন, নির্ভরযোগ্য ও ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া কোনো মুসলমানকে কয়েদ করা যাবে না। এরপর আরেক বর্ণনায় এসেছে, শত্রু এবং দ্বীনের ব্যাপারে সন্দেহযুক্ত বা দোষারোপিত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এই শিক্ষার মূল কথা হলো, বিচারব্যবস্থায় সাক্ষীর চরিত্র, নির্ভরযোগ্যতা এবং ন্যায়পরায়ণতা খুব গুরুত্বপূর্ণ। মিথ্যা সাক্ষ্য শুধু একজন মানুষের ক্ষতি করে না; সমাজের বিচার ও নিরাপত্তাকেও দুর্বল করে দেয়। তাই সাক্ষ্য দেওয়ার আগে সত্য, আমানত ও আল্লাহভীতি মনে রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মিথ্যা সাক্ষ্য বিচারকে ক্ষতিগ্রস্ত করে।
- শাস্তিমূলক সিদ্ধান্তে ন্যায়পরায়ণ সাক্ষী প্রয়োজন।
- শত্রুতা বা সন্দেহ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা দুর্বল করতে পারে।
