৩১/৪৫. অধ্যায়ঃ

ক্রয়-বিক্রয়ের বিভিন্ন বিধান

ক্রয়-বিক্রয়ে ধোঁকা থেকে বাঁচার সহজ সতর্কতা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩৬৪

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلًا ذَكَرَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا بَايَعْتَ فَقُلْ لَا خِلَابَةَ قَالَ فَكَانَ الرَّجُلُ إِذَا بَايَعَ يَقُولُ لَا خِلَابَةَ.

আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, ক্রয়-বিক্রয়ের সময় তাকে ধোঁকা দেয়া হয়ে থাকে। রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ক্রয়-বিক্রয়ের সময় বলে দেবে, যেন ধোঁকা দেওয়া না হয়। অবশেষে যখন ঐ ব্যক্তি ক্রয়-বিক্রয় করত তখন বাক্যটি বলত। [১] (বুখারী ২১১৭, মুসলিম ১৫৩৩)

[১] দার-এ কুতনী ও বায়হাকীতে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ ব্যক্তিকে বলেছেন, যদি তুমি কোন দ্রব্য ক্রয় কর তবে তোমার তিন দিন পর্যন্ত ইখতিয়ার থাকবে, হয় ঐ মাল রাখবে না হয় ফেরত দিবে। এই ব্যক্তি উসমান (রা)-এর সময় পর্যন্ত জীবিত ছিলেন। তখন তার বয়স ছিল ১৮০ বৎসর। কেউ কেউ বলেন, এই ইখতিয়ার ঐ ব্যক্তির জন্যই খাস, অন্য লোকের জন্য নয়। কেউ কেউ বলেন, যখন ঐরূপ ধোঁকা হয় তখন প্রত্যেকের জন্যই এই ইখতিয়ার আসবে। ঐ ব্যক্তির নাম হিবচক্ষান ইবনরু মুনকিয বা মুনকিয ইবনু আমর ছিল।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালেন যে, ক্রয়-বিক্রয়ের সময় তাকে ধোঁকা দেওয়া হয়। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেখালেন, লেনদেনের সময় সে যেন বলে দেয়—ধোঁকা দেওয়া যাবে না। এরপর সেই ব্যক্তি যখন ব্যবসা করতেন, এই কথাটি বলতেন। হাদিসটির মূল শিক্ষা খুব বাস্তব। কেউ যদি বুঝতে পারে যে সে বাজারে সহজে ঠকে যায়, তবে তাকে চুপ না থেকে শুরুতেই নিজের শর্ত পরিষ্কার করতে হবে। ইসলামে সৎ লেনদেন যেমন জরুরি, তেমনি নিজের অধিকার রক্ষায় সচেতন হওয়াও দরকার। এখানে ঝগড়া নয়, বরং আগে থেকেই পরিষ্কার কথা বলার শিক্ষা দেওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লেনদেনের আগে নিজের শর্ত পরিষ্কার বলা ভালো।
  • ধোঁকা খাওয়ার আশঙ্কা থাকলে সতর্কভাবে কথা বলা উচিত।
  • ইসলাম ক্রয়-বিক্রয়ে স্পষ্টতা ও সততা শেখায়।
  • নিজের অধিকার রক্ষায় ভদ্রভাবে জানিয়ে দেওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন