৩১/১৯. অধ্যায়ঃ

ঈনা [১] এবং উহার সদৃশ [২] অন্যান্য বেচাকেনা এবং খাদ্যদ্রব্যকে কব্জা করার পূর্বে বিক্রয় করা

[১] ‘ঈনা কোন বস্তু ধারে নির্দিষ্ট মূল্যে বিক্রয় করে পরে উহাকে কম মূল্যে নগদ ক্রয় করাকে ‘ঈনা বলা হয়।[২] যেসব বস্তু বিক্রেতার অধিকারে নেই সেইসব বস্তু বিক্রয় করে লাভের সন্ধান করা। প্রশাসকগণ নাগরিকদের জন্য খাদ্যশস্য কিংবা অন্যান্য দানের জন্য তমসুক লিখে দিতেন। তাকে আরবীতে صك বলা হয়, صكوك এর বহুবচন। সেই সময় খাদ্যশস্য বিতরণ করা হত জার নামক স্থান হতে। সেইখানে ছিল খাদ্যভাণ্ডার। জার মদীনা শরীফ হতে একদিন এক রাত্রির দূরত্বে অবস্থিত। স্থানটি সাগরপাড়ে অবস্থিত।

খাদ্যচেক বিক্রয়ে কব্জার আগে লেনদেনের সতর্কতা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩১০

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ صُكُوكًا خَرَجَتْ لِلنَّاسِ فِي زَمَانِ مَرْوَانَ بْنِ الْحَكَمِ مِنْ طَعَامِ الْجَارِ فَتَبَايَعَ النَّاسُ تِلْكَ الصُّكُوكَ بَيْنَهُمْ قَبْلَ أَنْ يَسْتَوْفُوهَا فَدَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَرَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَقَالَا أَتُحِلُّ بَيْعَ الرِّبَا يَا مَرْوَانُ فَقَالَ أَعُوذُ بِاللهِ وَمَا ذَاكَ فَقَالَا هَذِهِ الصُّكُوكُ تَبَايَعَهَا النَّاسُ ثُمَّ بَاعُوهَا قَبْلَ أَنْ يَسْتَوْفُوهَا فَبَعَثَ مَرْوَانُ الْحَرَسَ يَتْبَعُونَهَا يَنْزِعُونَهَا مِنْ أَيْدِي النَّاسِ وَيَرُدُّونَهَا إِلَى أَهْلِهَا.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, মারওয়ান ইবনু হাকাম (রাঃ)-এর শাসনকালে লোকের জন্য কিছু খাদ্যচেক ইস্যু করা হল জার -এর খাদ্য ভাণ্ডার হতে। লোকেরা সেই সকল চেক অন্যদের নিকট বিক্রয় করল খাদ্যশস্য কব্জা করার পূর্বে। তারপর যায়দ ইবনু সাবিত (রাঃ) ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক সাহাবী মারওয়ান ইবনু হাকামের নিকট গেলেন। তাঁরা উভয়ে বললেন, হে মারওয়ান! আপনি সুদী বিক্রয়কে হালাল জানেন?মারওয়ান বললেন, আউযুবিল্লাহ্! কি ব্যাপার!তারা বললেন, এই দলীলগুলো লোকেরা বিক্রয় করছে। অতঃপর (ক্রেতারা) উহা কব্জা করার পূর্বে বিক্রয় করে দিচ্ছে। অতঃপর মারওয়ান শান্তিরক্ষক প্রেরণ করলেন। তারা সব দলীল তালাশ করে লোকদের হাত হতে নিয়ে উহার মালিকদের নিকট ফেরত দিলেন। (অনুরূপ হাদীস ইমাম মুসলিম অন্য মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন ১৫২৮)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩১০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় মারওয়ান ইবনু হাকামের সময়ে খাদ্যভাণ্ডার থেকে খাদ্য পাওয়ার জন্য কিছু চেক বা দলিল দেওয়া হয়েছিল। লোকেরা সেই দলিলগুলো খাদ্যশস্য কব্জা করার আগেই অন্যদের কাছে বিক্রি করতে শুরু করে। যায়দ ইবনু সাবিত রা. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী মারওয়ানের কাছে গিয়ে বিষয়টি খুব কঠোরভাবে তুললেন এবং একে সুদী বিক্রয়ের সঙ্গে যুক্ত করলেন। পরে মারওয়ান লোক পাঠিয়ে দলিলগুলো ফেরত নেওয়ার ব্যবস্থা করেন। এই হাদিস দেখায়, শুধু কাগজ হাতে থাকলেই খাদ্য নিজের দখলে আসে না। খাদ্য বাস্তবে না পেয়ে তা বেচাকেনা করা ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ পথে নিয়ে যেতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাদ্যের দলিল বা চেক হাতে থাকা বাস্তব কব্জার সমান নয়।
  • খাদ্যশস্য হাতে পাওয়ার আগে চেক বিক্রি করা সুদের পথে যেতে পারে।
  • সাহাবীগণ বাজারের অনিয়ম বন্ধে সতর্ক ছিলেন।
  • ব্যবসায় কাগজের অধিকার ও বাস্তব দখলের পার্থক্য বুঝতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন