৩১/১৬. অধ্যায়ঃ

রৌপ্যের বিনিময়ে স্বর্ণ বিক্রয় প্রসঙ্গ মুদ্রা হোক, ঢালাইবিহীন রৌপ্য বা স্বর্ণ হোক

স্বর্ণ-চাঁদি বিনিময়ে তাৎক্ষণিক কব্জা কেন জরুরি

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৯৯

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلَا تَبِيعُوا الْوَرِقِ بِالْوَرِقِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلَا تَبِيعُوا الْوَرِقَ بِالذَّهَبِ أَحَدُهُمَا غَائِبٌ وَالْآخَرُ نَاجِزٌ وَإِنْ اسْتَنْظَرَكَ إِلَى أَنْ يَلِجَ بَيْتَهُ فَلَا تُنْظِرْهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ الرَّمَاءَ وَالرَّمَاءُ هُوَ الرِّبَا.

আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ) হতে বর্ণিতঃ

উমার ইবন খাত্তাব (রাঃ) বলেছেন- স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান ছাড়া বিক্রয় করো না। এবং একটিকে অপরটির উপর বৃদ্ধি করে বিক্রয় করো না। আর চাঁদির বিনিময়ে চাঁদি সমান সমান ছাড়া বিক্রয় করো না। উহার এক অংশকে অপর অংশের উপর বাড়তি করে বিক্রয় করো না আর স্বর্ণের বিনিময়ে চাঁদি বিক্রয় করো না যে দুটির একটি অনুপস্থিত, আর অপরটি বর্তমানে মজুদ রয়েছে। (কব্জা করার পূর্বে) যদি মহাজন তার গৃহে প্রবেশ করা পর্যন্তের জন্য সময় চায় তবে সেই সময়ও তাকে দিও না। আমি তোমাদের বেলায় রামা’-এর আশঙ্কা করি। রামা’ হচ্ছে সুদ। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৯৯-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় উমার ইবন খাত্তাব (রাঃ) স্বর্ণ ও চাঁদির লেনদেনের কয়েকটি নিয়ম বলেছেন। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হলে সমান সমান হতে হবে, একটিকে অন্যটির ওপর বাড়তি করা যাবে না। চাঁদির বিনিময়ে চাঁদিও একইভাবে সমান হতে হবে। আবার স্বর্ণের বিনিময়ে চাঁদি বিক্রি করলে এমন করা যাবে না যে দুটির একটি অনুপস্থিত আর অন্যটি উপস্থিত। এমনকি কব্জা করার আগে যদি কেউ বলে, ঘরে ঢুকে আসা পর্যন্ত সময় দিন—সে সময়ও দিতে নিষেধ করা হয়েছে। উমার (রাঃ) বলেন, তিনি রামা’-এর আশঙ্কা করেন, আর রামা’ হলো সুদ। এই হাদিসে ইসলামে রিবা থেকে বাঁচার একটি সূক্ষ্ম শিক্ষা আছে: স্বর্ণ-চাঁদি বা মুদ্রাজাত লেনদেনে শুধু সমতা নয়, তাৎক্ষণিক কব্জাও গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান হতে হবে।
  • চাঁদির বিনিময়ে চাঁদিতেও বাড়তি নেওয়া যাবে না।
  • স্বর্ণ-চাঁদি বিনিময়ে এক পক্ষ অনুপস্থিত রাখা যাবে না।
  • সামান্য বিলম্বও রিবার আশঙ্কা তৈরি করতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন