৩১/১২. অধ্যায়ঃ
খেজুর বিক্রির ক্ষেত্রে যা অপছন্দ করা হয়
তাজা খেজুর ও শুকনা খেজুর বিনিময়ের বিধান
মুয়াত্তা ইমাম মালিক : ১২৮৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৮৭
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ أَنَّ زَيْدًا أَبَا عَيَّاشٍ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ عَنْ الْبَيْضَاءِ بِالسُّلْتِ فَقَالَ لَهُ سَعْدٌ أَيَّتُهُمَا أَفْضَلُ قَالَ الْبَيْضَاءُ فَنَهَاهُ عَنْ ذَلِكَ وَقَالَ سَعْدٌ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْأَلُ عَنْ اشْتِرَاءِ التَّمْرِ بِالرُّطَبِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَنْقُصُ الرُّطَبُ إِذَا يَبِسَ فَقَالُوا نَعَمْ فَنَهَى عَنْ ذَلِكَ.
বর্ণণাকারী হতে বর্ণিতঃ
যায়দ আবূ’ আয়্যাশ (রহঃ) সা’দ ইবন আবি ওয়াক্কাস (রাঃ)-এর নিকট প্রশ্ন করলেন বেশি পেষা হয় নাই এমন যব (مسلت) [১] -এর বিনিময়ে সাদা বর্ণের যব বিক্রয় করা প্রসঙ্গে। সা’দ তার নিকট হতে জানতে চাইলেন, উভয়ের মধ্যে কোনটি উত্তম? তিনি বললেন, সাদা যব উত্তম, সা’দ তাকে এইরূপ করতে নিষেধ করলেন। তিনি বললেন, খুর্মার বিনিময়ে খেজুর বিক্রয় সম্পর্কে রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রশ্ন করা হয়েছিল। আমি রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, খুর্মা শুকালে কমে কি না? তারা বললেন, হ্যাঁ (কমে)। রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তখন এইরূপ করতে বারণ করলেন। (সহীহ, আবূ দাঊদ ৩৩৫৯, তিরমিযী ১২২৫, নাসাঈ ৪৫৪৫, ইবনু মাজাহ ২২৬৪, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন [ইরওয়া] ১৩৫২)
[১] কারো মতে, খোসাবিহীন এক প্রকার যব যা হিজাযে উৎপন্ন হয়।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৮৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় যায়দ আবূ আয়্যাশ (রহঃ) সা’দ ইবন আবি ওয়াক্কাস (রাঃ)-এর কাছে এক ধরনের যবের বিনিময়ে আরেক ধরনের যব বিক্রির বিষয়ে প্রশ্ন করেন। সা’দ (রাঃ) জানতে চান, কোনটি উত্তম? যখন বলা হলো সাদা যব উত্তম, তিনি সেই লেনদেন করতে নিষেধ করলেন। এরপর তিনি রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর একটি প্রশ্নের কথা বললেন। নবীজিকে তাজা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর কেনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জিজ্ঞেস করেন, তাজা খেজুর শুকালে কি কমে যায়? লোকেরা বলল, হ্যাঁ। তখন তিনি এ ধরনের লেনদেন নিষেধ করেন। এই হাদিসে মূল বিষয় হলো, ওজন বা পরিমাণ পরে বদলে যেতে পারে এমন জিনিস একই জাতের শুকনা জিনিসের বিনিময়ে বিক্রি করলে অন্যায় বা রিবার আশঙ্কা তৈরি হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাজা ফল শুকালে পরিমাণ কমে যেতে পারে—এটি লেনদেনে বিবেচ্য।
- একই জাতের পণ্যে গুণগত পার্থক্য থাকলে সতর্ক থাকা দরকার।
- পরিমাণে অনিশ্চয়তা থাকলে বিনিময় এড়িয়ে চলা উচিত।
- সা’দ (রাঃ) নবীজির নির্দেশের ভিত্তিতে নিষেধ করেছেন।
