৩১/১২. অধ্যায়ঃ

খেজুর বিক্রির ক্ষেত্রে যা অপছন্দ করা হয়

খেজুরের বিনিময়ে খেজুর সমান সমান বিক্রয়ের বিধান

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৮৫

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّمْرُ بِالتَّمْرِ مِثْلًا بِمِثْلٍ فَقِيْلَ لَهُ إِنَّ عَامِلَكَ عَلَى خَيْبَرَ يَأْخُذُ الصَّاعَ بِالصَّاعَيْنِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ادْعُوهُ لِي فَدُعِيَ لَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَأْخُذُ الصَّاعَ بِالصَّاعَيْنِ فَقَالَ يَا رَسُولَ اللهِ لَا يَبِيعُونَنِي الْجَنِيبَ بِالْجَمْعِ صَاعًا بِصَاعٍ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعْ الْجَمْعَ بِالدَّرَاهِمِ ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيْبًا.

আতা ইবন ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খেজুরের বিনিময়ে খেজুর [বিক্রয় করলে] সমান সমান (হতে হবে) । তাঁর নিকট আরজ করা হল, খায়বরে নিযুক্ত আপনার আমিল [কার্য সম্পাদক বা কালেকটর] দুই সা’-এর বিনিময়ে এক সা’ গ্রহণ করে থাকেন। রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম (এটা শুনে) বললেন, তাকে আমার কাছে ডেকে আন। তাঁরা ডেকে আনলেন। রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দুই সা’-এর বিনিময়ে এক সা’ গ্রহণ কর! উত্তরে তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ্! উহারা নিকৃষ্ট খেজুরের বিনিময়ে বিশুদ্ধ খেজুর আমার নিকট এক সা’র বিনিময়ে এক সা’ বিক্রয় করে না। (ইমাম বুখারী অনুরূপ বর্ণনা করেছেন ২২০১, মুসলিম ৪১৬৬, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, অপ্রকৃষ্ট বা মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রয় কর, অতঃপর দিরহামের বিনিময়ে বিশুদ্ধ খেজুর ক্রয় করে নাও।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বিনিময়ে খেজুর বিক্রির নিয়ম বলেছেন। তিনি বলেন, খেজুরের বিনিময়ে খেজুর হলে সমান সমান হতে হবে। খায়বরে নিযুক্ত আমিল দুই সা’ নিকৃষ্ট খেজুরের বিনিময়ে এক সা’ ভালো খেজুর গ্রহণ করতেন। কারণ মানুষ এক সা’ নিকৃষ্ট খেজুরের বিনিময়ে এক সা’ ভালো খেজুর দিত না। রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পদ্ধতি বাদ দিতে বলেন। তিনি সহজ পথ দেখান: মিশ্রিত বা কম মানের খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করো, তারপর সেই দিরহাম দিয়ে ভালো খেজুর কিনে নাও। এই হাদিসে খেজুরে রিবা, সমপরিমাণ বিনিময় এবং হালাল বেচাকেনার পরিষ্কার পদ্ধতি একসাথে বোঝানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একই জাতের খেজুর বিনিময়ে সমান সমান হওয়া দরকার।
  • ভালো খেজুর নিতে বেশি পরিমাণ খারাপ খেজুর বিনিময় করা ঠিক নয়।
  • প্রথমে খেজুর বিক্রি করে টাকা নেওয়া, তারপর ভালো খেজুর কেনা নিরাপদ পদ্ধতি।
  • লেনদেনে রিবা থেকে বাঁচতে নিয়ম মেনে চলা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন