৩১/৮. অধ্যায়ঃ
পরিপুষ্ট হওয়ার পূর্বে ফল বিক্রয় নিষিদ্ধ
ফল পরিপুষ্ট হওয়ার সময়: বিক্রয়, দুর্যোগ ও ক্ষতিপূরণের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১২৭৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৭৭
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّهُ كَانَ لَا يَبِيعُ ثِمَارَهُ حَتَّى تَطْلُعَ الثُّرَيَّا ২২৯৪-قَالَ مَالِك وَالْأَمْرُ عِنْدَنَا فِي بَيْعِ الْبِطِّيخِ وَالْقِثَّاءِ وَالْخِرْبِزِ وَالْجَزَرِ إِنَّ بَيْعَهُ إِذَا بَدَا صَلَاحُهُ حَلَالٌ جَائِزٌ ثُمَّ يَكُونُ لِلْمُشْتَرِي مَا يَنْبُتُ حَتَّى يَنْقَطِعَ ثَمَرُهُ وَيَهْلِكَ وَلَيْسَ فِي ذَلِكَ وَقْتٌ يُؤَقَّتُ وَذَلِكَ أَنَّ وَقْتَهُ مَعْرُوفٌ عِنْدَ النَّاسِ وَرُبَّمَا دَخَلَتْهُ الْعَاهَةُ فَقَطَعَتْ ثَمَرَتَهُ قَبْلَ أَنْ يَأْتِيَ ذَلِكَ الْوَقْتُ فَإِذَا دَخَلَتْهُ الْعَاهَةُ بِجَائِحَةٍ تَبْلُغُ الثُّلُثَ فَصَاعِدًا كَانَ ذَلِكَ مَوْضُوعًا عَنْ الَّذِي ابْتَاعَهُ.
যায়দ ইবন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি সপ্তর্ষীমণ্ডলস্থ নক্ষত্র (সুরাইয়া) উদিত হওয়ার পূর্বে ফল বিক্রয় করতেন না। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (রহঃ) বলেন, তরবুজ, ক্ষিরাই, খরবুজ এবং গাজর বিক্রয়ের বিষয়ে আমাদের নিকট মাসআলা এইঃ পরিপুষ্ট হওয়ার পর এই সবের বিক্রয় হালাল ও বৈধ, তারপর যাহা উৎপাদিত হইবে [উৎপাদনকাল হইতে ফসল তোলা] শেষ হওয়া পর্যন্ত উহা ক্রেতার জন্য হইবে। ইহার জন্য কোন নির্ধারিত সময় নাই। কারণ উহার সময় লোকের নিকট পরিচিত। (তাহারা জানেন) কোন সময় এই সবের মধ্যে আপদ প্রবেশ করে। তাই সেই সময়ের পূর্বে উহার ফল কাটিয়া ফেলা হয়। যদি দুর্যোগের কারণে এইসবের মধ্যে কোন আপদ উপস্থিত হয় যাহার পরিমাণ পৌঁছে এক-তৃতীয়াংশ পর্যন্ত কিংবা উহার অধিক তবে বিক্রেতার নিকট হইতে সেই পরিমাণ কমান হইবে [তারপর উহা ক্রেতাকে দেওয়া হইবে]।
[১] কারণ উহার উদয়ের পর ফল বিপদমুক্ত হয়।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৭৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় যায়দ ইবন সাবিত (রা)-এর আমল এসেছে। তিনি সুরাইয়া নক্ষত্র উদিত হওয়ার আগে ফল বিক্রি করতেন না। এরপর ইমাম মালিক (রহঃ) তরবুজ, ক্ষিরাই, খরবুজ ও গাজরের বিক্রয় সম্পর্কে বলেন, পরিপুষ্ট হওয়ার পর এগুলোর বিক্রয় বৈধ। তারপর যে ফল বা ফসল উৎপন্ন হবে, তা উৎপাদন শেষ হওয়া পর্যন্ত ক্রেতার হবে। নির্দিষ্ট সময় নেই, কারণ মানুষের কাছে এর সময় পরিচিত। যদি দুর্যোগে ক্ষতি এক-তৃতীয়াংশ বা তার বেশি হয়, তাহলে সেই পরিমাণ বিক্রেতার পক্ষ থেকে কমানো হবে। এখানে ফল বিক্রয়ের বিধান, স্থানীয় অভিজ্ঞতা এবং দুর্যোগের ক্ষতি বিবেচনার শিক্ষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফল বা ফসল পরিপুষ্ট হওয়ার আগে বিক্রয়ে সতর্কতা প্রয়োজন।
- স্থানীয়ভাবে পরিচিত সময় ও ফলনের অবস্থা বিবেচনা করা যায়।
- বড় দুর্যোগে ক্ষতি হলে ন্যায্যভাবে মূল্য কমানোর কথা এসেছে।
