৩০/২. অধ্যায়ঃ
বয়স্ক হওয়ার পর দুধ পান করা
দুধপানের বিধান: দুই বছরের ভিতর দুধ খাওয়ার গুরুত্ব
মুয়াত্তা ইমাম মালিক : ১২৬১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৬১
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ رَجُلًا سَأَلَ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ فَقَالَ: إِنِّي مَصِصْتُ عَنْ امْرَأَتِي مِنْ ثَدْيِهَا لَبَنًا فَذَهَبَ فِي بَطْنِي فَقَالَ أَبُو مُوسَى لَا أُرَاهَا إِلَّا قَدْ حَرُمَتْ عَلَيْكَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ انْظُرْ مَاذَا تُفْتِي بِهِ الرَّجُلَ فَقَالَ أَبُو مُوسَى فَمَاذَا تَقُولُ أَنْتَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ لَا رَضَاعَةَ إِلَّا مَا كَانَ فِي الْحَوْلَيْنِ فَقَالَ أَبُو مُوسَى لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ مَا كَانَ هَذَا الْحَبْرُ بَيْنَ أَظْهُرِكُمْ.
ইয়াহইয়া ইবন সা‘ঈদ (র) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আবূ মূসা আশ’আরী (রা)-কে প্রশ্ন করলেন, আমি আমার স্ত্রীর স্তন চুষেছি, দুধ আমার ভিতরে প্রবেশ করেছে। আবূ মূসা আশ’আরী (রা) বললেন আমি মনে করি, তোমার স্ত্রী তোমার উপর হারাম হয়েছে। ‘আবদুল্লাহ্ ইবন মাস’ঊদ (রা) বললেন : ভেবে দেখুন এই ব্যক্তি কে, কি ফতোয়া দিচ্ছেন? আবূ মূসা বললেন : তবে আপনি কি বলেন? আবদুল্লাহ্ ইব্নু মাসঊদ (রা) বললেন : দুধ খাওয়া দুই বৎসরের ভিতরেই হয়, অতঃপর আবূ মূসা (রা) বললেন : এই ‘বিজ্ঞজন’ যতদিন তোমাদের মধ্যে আছেন তোমরা (কোন বিষয়ে) আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করো না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৬১-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় দুধপান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মাসআলা এসেছে। একজন ব্যক্তি আবূ মূসা আশআরী (রা)-কে বললেন যে, তিনি নিজের স্ত্রীর দুধ পান করেছেন এবং দুধ তার পেটে গেছে। আবূ মূসা (রা) প্রথমে মনে করলেন, এতে স্ত্রী হারাম হয়ে গেছে। কিন্তু আবদুল্লাহ ইবন মাসঊদ (রা) তাকে সতর্ক করে বললেন, তিনি কী ধরনের ফতোয়া দিচ্ছেন তা ভেবে দেখা দরকার। এরপর তিনি মূল কথা বলেন, দুধপান হিসেবে গণ্য হবে সেটাই, যা দুই বছরের ভিতরে হয়। এখানে দুধপানের বিধান, ফতোয়ার দায়িত্ব এবং যোগ্য আলেমের জ্ঞানের মর্যাদা—এই তিনটি বিষয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। হাদিসটি আমাদের শেখায়, দ্বীনি বিষয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত না দিয়ে জ্ঞানী ব্যক্তির কথা গুরুত্ব দিতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুধপানের বিধানে বয়সসীমার বিষয়টি গুরুত্বপূর্ণ।
- ফতোয়া দেওয়ার আগে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া দরকার।
- যিনি বেশি জ্ঞানী, তার মতকে সম্মান করা উচিত।
