৩০/১. অধ্যায়ঃ

শিশুদের দুধ পান করানো

আফলাহ দুধ চাচা: আয়িশা (রা)-এর অনুমতি জিজ্ঞাসার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৫০

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِيْنَ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ جَاءَ يَسْتَأْذِنُ عَلَيْهَا وَهُوَ عَمُّهَا مِنْ الرَّضَاعَةِ بَعْدَ أَنْ أُنْزِلَ الْحِجَابُ قَالَتْ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ عَلَيَّ فَلَمَّا جَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرْتُهُ بِالَّذِي صَنَعْتُ فَأَمَرَنِي أَنْ آذَنَ لَهُ عَلَيَّ.

উরওয়া ইবনু যুবাইর (র) হতে বর্ণিতঃ

উম্মুল মু’মিনীন আয়িশা (রা) তার নিকট বর্ণনা করেছেন যে, তার দুধ চাচা আবূ কু‘আয়স-এর ভাই আফলাহ্ (রা) পর্দার হুকুম আবর্তীণ হওয়ার পর তার কাছে প্রবেশের অনুমতি চাইলেন। আয়িশা (রা) বলেন : আমি আমার নিকট প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করিলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়াহি ওয়া সাল্লঅম তাশরীফ আনিলে পর আমি যাহা করিয়াছি উহা তাহাকে অবহিত করলাম। অতঃপর তাকে (দুধ চাচাকে) আমার নিকট প্রবেশের অনুমতি দেওয়ার জন্য রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন। (বুখারী ৫১০৩, মুসলিম ১৪৪৫)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৫০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আয়িশা (রা)-এর দুধ চাচা আফলাহ (রা)-এর ঘটনা এসেছে। আফলাহ ছিলেন আবূ কু‘আয়সের ভাই। পর্দার হুকুম নাযিল হওয়ার পর তিনি আয়িশা (রা)-এর কাছে প্রবেশের অনুমতি চান। আয়িশা (রা) তাকে অনুমতি দিতে অস্বীকার করেন, কারণ তিনি বিষয়টি নিশ্চিত হতে চেয়েছিলেন। পরে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে তিনি নিজের আচরণ জানালেন। তখন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, যেন তিনি আফলাহকে প্রবেশের অনুমতি দেন। এই হাদিস দুধ-সম্পর্কের মাহরাম হওয়ার বিধানকে আরও পরিষ্কার করে। একই সঙ্গে এটি শেখায়, পর্দা ও মাহরাম সম্পর্কের বিষয়ে সন্দেহ হলে জিজ্ঞেস করে নেওয়া উত্তম।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুধ চাচা মাহরাম হলে প্রবেশের অনুমতি পেতে পারে।
  • পর্দার হুকুমের পরও দুধ-সম্পর্কের বিধান বহাল থাকে।
  • আয়িশা (রা) নিশ্চিত না হয়ে অনুমতি দেননি—এতে সতর্কতার শিক্ষা আছে।
  • ধর্মীয় বিষয়ে জানা না থাকলে জিজ্ঞেস করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন