২৯/৩০. অধ্যায়ঃ
স্বামীর মৃত্যু হয়েছে, স্ত্রী অন্তঃসত্ত্বা তার ইদ্দতের বিবরণ
গর্ভবতী বিধবার ইদ্দত: সন্তান প্রসবের পর পুনর্বিবাহের বিধান
মুয়াত্তা ইমাম মালিক : ১২২৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২২৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ وَأَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ اخْتَلَفَا فِي الْمَرْأَةِ تُنْفَسُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ فَقَالَ أَبُو سَلَمَةَ إِذَا وَضَعَتْ مَا فِي بَطْنِهَا فَقَدْ حَلَّتْ لِلْأَزْوَاجِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرَ الْأَجَلَيْنِ فَجَاءَ أَبُو هُرَيْرَةَ فَقَالَ أَنَا مَعَ ابْنِ أَخِي يَعْنِي أَبَا سَلَمَةَ فَبَعَثُوا كُرَيْبًا مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ إِلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهَا عَنْ ذَلِكَ فَجَاءَهُمْ فَأَخْبَرَهُمْ أَنَّهَا قَالَتْ: وَلَدَتْ سُبَيْعَةُ الْأَسْلَمِيَّةُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ حَلَلْتِ فَانْكِحِي مَنْ شِئْتِ قَالَ مَالِك وَهَذَا الْأَمْرُ الَّذِي لَمْ يَزَلْ عَلَيْهِ أَهْلُ الْعِلْمِ عِنْدَنَا.
সুলায়মান ইবনু ইয়াসার (র) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইবনু আব্বাস এবং আবূ সালমা ইবনু আবদির রহমান ইবনু আউফ (র) তারা উভয়ে মতানৈক্য করলেন সেই স্ত্রী সম্পর্কে, যে স্ত্রী স্বামীর ওফাতের কয়েক রাত্রি পর সন্তান প্রসব করেছে। আবূ সালমা (র) বললেন : তার পেটে যা রয়েছে (অর্থাৎ সন্তান) যখন তা প্রসব করল তখন সে হালাল হয়ে গেল। ইবনু আব্বাস (রা) বললেন : দুই নির্দিষ্ট সময় (চার মাস দশ দিন ও সন্তান প্রসব)-এর সর্বশেষ সময়ই তার হালাল হওয়ায় সীমা। (ইতিমধ্যে) আবূ হুরায়রা (রা) এলেন ও বললেন : আমি আমার ভাতিজা অর্থাৎ আবূ সালমা আবদির রহমানের সাথে একমত। তারপর তারা সকলে আবদুল্লাহ ইবনু আব্বাস কর্তৃক আযাদ ক্রীতদাস কুরাইব (র)-কে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পত্নী উম্মে সালমা (রা)-কে এই বিষয়ে প্রশ্ন করার জন্য প্রেরণ করলেন। তিনি (প্রশ্ন উত্তর নিয়ে) তাদের কাছে ফিরে এলেন এবং তাদের জানালেন যে, তিনি (উম্মে সালমা) (রা) বলেছেন : সুবাইয়া আসলামিয়া তার স্বামীর ওফাতের কয়েক রাত্রি পর সন্তান প্রসব করলেন এবং এই ব্যাপার রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তুমি হালাল হয়েছ, এখন যাকে ইচ্ছা বিবাহ করতে পার। (সহীহ, মুসলিম ১৪৮৫)মালিক (র) বলেন : এই ব্যাপারে মাস’আলা অনুরূপ, যার উপর আমাদের শহরের (মদীনার) উলামাগণ এই মতের উপরই রয়েছেন।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে গর্ভবতী বিধবার ইদ্দত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাসআলা এসেছে। আবদুল্লাহ ইবনু আব্বাস (রা) ও আবূ সালমা (র) এক নারীর বিষয়ে মতানৈক্য করেন, যার স্বামী মারা যাওয়ার কয়েক রাত পরই সে সন্তান প্রসব করেছে। আবূ সালমা (র) বলেন, সন্তান প্রসব করলেই সে বিবাহের জন্য হালাল হয়ে যায়। ইবনু আব্বাস (রা) বলেন, চার মাস দশ দিন ও সন্তান প্রসব—এই দুই সময়ের মধ্যে যেটি শেষে আসে, সেটিই সীমা। এরপর বিষয়টি উম্মে সালমা (রা)-এর কাছে জিজ্ঞেস করা হয়। তিনি সুবাইয়া আসলামিয়ার ঘটনা জানান। তিনি স্বামীর মৃত্যুর কয়েক রাত পর সন্তান প্রসব করলে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি হালাল হয়েছ, এখন যাকে ইচ্ছা বিবাহ করতে পার। তাই হাদিসটির মূল শিক্ষা হলো, গর্ভবতী বিধবা নারীর ইদ্দত সন্তান প্রসবের মাধ্যমে শেষ হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভবতী বিধবা নারী সন্তান প্রসব করলে তার ইদ্দত শেষ হয়ে যায়।
- জটিল মাসআলায় সাহাবাগণ জ্ঞানী ব্যক্তির কাছে প্রশ্ন করে নিশ্চিত হতেন।
- উম্মে সালমা (রা)-এর বর্ণনায় সুবাইয়া আসলামিয়ার ঘটনা এই বিধানকে স্পষ্ট করেছে।
- ইদ্দত শেষ হলে নারী বৈধভাবে পুনর্বিবাহ করতে পারে।
