২৯/১৬. অধ্যায়ঃ
পীড়িত ব্যক্তির তালাক
অসুস্থ অবস্থায় আল-বাত্তা তালাক: ইদ্দত শেষে মীরাস
মুয়াত্তা ইমাম মালিক : ১১৮০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৮০
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ بَلَغَنِي أَنَّ امْرَأَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ سَأَلَتْهُ أَنْ يُطَلِّقَهَا فَقَالَ إِذَا حِضْتِ ثُمَّ طَهُرْتِ فَآذِنِينِي فَلَمْ تَحِضْ حَتَّى مَرِضَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَلَمَّا طَهُرَتْ آذَنَتْهُ فَطَلَّقَهَا الْبَتَّةَ أَوْ تَطْلِيقَةً لَمْ يَكُنْ بَقِيَ لَهُ عَلَيْهَا مِنْ الطَّلَاقِ غَيْرُهَا وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يَوْمَئِذٍ مَرِيضٌ فَوَرَّثَهَا عُثْمَانُ بْنُ عَفَّانَ مِنْهُ بَعْدَ انْقِضَاءِ عِدَّتِهَا.
মালিক (র) হতে বর্ণিতঃ
তিনি রবী’আ ইবনু আবী ‘আবদির রহমানকে বলতে শুনেছেন, তিনি বলেন : আমার নিকট রেওয়ায়াত পৌঁছেছে যে, ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রা)-এর এক স্ত্রী তার নিকট তালাক চাইলেন। তিনি বলেন : তোমার মাসিক ঋতুর পর তুমি যখন পবিত্র হও তখন আমাকে অবগত করিও। তার ঋতু আসার পূর্বে আবদুর রহমান ইবনু ‘আওফ অসুস্থ হয়ে পড়লেন। সে যখন ঋতু হতে পবিত্র হল তখন ‘আবদুর রহমান ইবনু ‘আওফকে খরব দিল। তিনি স্ত্রীকে আল-বাত্তা তালাক দিলেন অথবা এমন তালাক দিলেন যে তালাক দেয়ার পরে আর কোন তালাক দেয়ার অবকাশ থাকে না। ‘আবদুর রহমান ইবনু ‘আওফ তখন পীড়িত ছিলেন। অতঃপর ইদ্দত পূর্ণ হওয়ার পর ‘উসমান (রা) ‘আবদুর রহমান ইবনু ‘আওফের সম্পদ হতে স্ত্রীকে মীরাস দিলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রবীআ ইবনু আবী আবদির রহমান (র) বলেন, তার কাছে বর্ণনা পৌঁছেছে যে আবদুর রহমান ইবনু আওফ (রা)-এর এক স্ত্রী তার কাছে তালাক চান। তিনি বলেন, মাসিকের পর পবিত্র হলে তাকে জানাতে। এরপর ঋতু আসার আগে আবদুর রহমান (রা) অসুস্থ হয়ে পড়েন। স্ত্রী পবিত্র হলে তাকে খবর দেন। তখন তিনি তাকে আল-বাত্তা তালাক দেন, অথবা এমন তালাক দেন যার পরে আর কোনো তালাক বাকি থাকে না। তিনি তখন অসুস্থ ছিলেন। পরে ইদ্দত পূর্ণ হওয়ার পর উসমান ইবনু আফফান (রা) সেই স্ত্রীকে আবদুর রহমান (রা)-এর সম্পদ থেকে মীরাস দেন। এই বর্ণনায় অসুস্থতা, তালাক, ইদ্দত ও উত্তরাধিকার একত্রে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্ত্রী তালাক চাইলে পবিত্রতার সময়ের কথা উল্লেখ করা হয়েছে।
- অসুস্থ অবস্থায় আল-বাত্তা তালাক দেওয়ার ঘটনা এসেছে।
- ইদ্দত শেষ হওয়ার পরও স্ত্রীকে মীরাস দেওয়ার ফয়সালা করা হয়েছে।
- তালাক ও মীরাসের বিষয়ে সময়, অবস্থা এবং ফয়সালা গুরুত্বপূর্ণ।
