২৯/১৪. অধ্যায়ঃ

যে দম্পতি লি’আন করেছে তাদের সন্তানের মিরাস

লি‘আনের সন্তান ও জারজ সন্তানের মীরাসের বিধান

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৭৪

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ كَانَ يَقُولُ فِي وَلَدِ الْمُلَاعَنَةِ وَوَلَدِ الزِّنَا إِنَّهُ إِذَا مَاتَ وَرِثَتْهُ أُمُّهُ حَقَّهَا فِي كِتَابِ اللهِ تَعَالَى وَإِخْوَتُهُ لِأُمِّهِ حُقُوقَهُمْ وَيَرِثُ الْبَقِيَّةَ مَوَالِي أُمِّهِ إِنْ كَانَتْ مَوْلَاةً وَإِنْ كَانَتْ عَرَبِيَّةً وَرِثَتْ حَقَّهَا وَوَرِثَ إِخْوَتُهُ لِأُمِّهِ حُقُوقَهُمْ وَكَانَ مَا بَقِيَ لِلْمُسْلِمِينَ قَالَ مَالِك وَبَلَغَنِي عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ مِثْلُ ذَلِكَ وَعَلَى ذَلِكَ أَدْرَكْتُ أَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا.

মালিক (র) হতে বর্ণিতঃ

তার নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, যে স্ত্রীলোক ও তার স্বামীর মধ্যে লি’আন অনুষ্ঠিত হয়েছে সেই স্ত্রীলোকের সন্তান এবং জারজ সন্তানের ব্যাপারে উরওয়া ইবনু যুবায়ের (র) বলতেন সেই সন্তানের মৃত্যু হলে তার মাতা আল্লাহর কিতাব অনুযায়ী তার নির্ধারিত অংশ পাবে এবং তার ভগ্নিগণও তাদের অংশ পাবে। অবশিষ্ট যা থাকে তা পাবে তার জননীকে যে আযাদ করেছে সে, যদি সে আযাদ স্ত্রীলোক হয়। আর যদি সে স্ত্রীলোক আরবী (আযাদ) হয় তবে সে তার অংশ পাবে। এবং তার ভগ্নিগণও তাদের অংশ পাবে। অবশিষ্ট মাল মুসলমানদের কল্যাণের জন্যে (বায়তুলমালে) থাকবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন : সুলায়মান ইবনু ইয়াসারের নিকট হতেও আমার কাছে অনুরূপ রেওয়ায়ত পৌঁছেছে। মালিক (র) বলেন : আমাদের শহরবাসী আলেমগণকেও আমি এই ফায়সালার উপর পেয়েছি।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে লি‘আনের সন্তান এবং জারজ সন্তানের উত্তরাধিকার নিয়ে উরওয়া ইবনু যুবায়র (র)-এর বক্তব্য এসেছে। তিনি বলেন, এ ধরনের সন্তান মারা গেলে তার মা আল্লাহর কিতাব অনুযায়ী নির্ধারিত অংশ পাবে এবং তার মাতৃ-ভাইবোনও তাদের অংশ পাবে। এরপর অবশিষ্ট সম্পদের বিষয়ে মায়ের অবস্থার ভিত্তিতে আলোচনা এসেছে। যদি মা আযাদীপ্রাপ্ত নারী হন, তবে অবশিষ্ট অংশ তার মাওয়ালিরা পাবে। আর যদি তিনি আরব আযাদ নারী হন, তবে মা ও মাতৃ-ভাইবোনের অংশ দেওয়ার পর অবশিষ্ট মুসলমানদের কল্যাণে থাকবে। ইমাম মালিক (র) বলেন, সুলায়মান ইবনু ইয়াসার থেকেও একই কথা পৌঁছেছে এবং তার শহরের আলেমদের তিনি এ ফয়সালার উপর পেয়েছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লি‘আনের সন্তানের মীরাসে মায়ের নির্ধারিত অংশের কথা এসেছে।
  • মাতৃ-ভাইবোনদের অংশও এই বর্ণনায় উল্লেখ হয়েছে।
  • অবশিষ্ট সম্পদ মায়ের অবস্থার ভিত্তিতে আলাদা পথে যায় বলে বলা হয়েছে।
  • উত্তরাধিকার বণ্টনে নসব ও পারিবারিক সম্পর্ক গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন