২৯/৫. অধ্যায়ঃ
যে ক্ষমতা প্রদান তালাকের কারণ হয় না তার বর্ণনা
স্ত্রী ইখতিয়ার ফেরত দিলে তালাক হয় না
মুয়াত্তা ইমাম মালিক : ১১৫৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৫৪
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ سُئِلَا عَنْ الرَّجُلِ يُمَلِّكُ امْرَأَتَهُ أَمْرَهَا فَتَرُدُّ بِذَلِكَ إِلَيْهِ وَلَا تَقْضِي فِيهِ شَيْئًا فَقَالَا لَيْسَ ذَلِكَ بِطَلَاقٍ ১৭و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ إِذَا مَلَّكَ الرَّجُلُ امْرَأَتَهُ أَمْرَهَا فَلَمْ تُفَارِقْهُ وَقَرَّتْ عِنْدَهُ فَلَيْسَ ذَلِكَ بِطَلَاقٍ ২قَالَ مَالِك فِي الْمُمَلَّكَةِ إِذَا مَلَّكَهَا زَوْجُهَا أَمْرَهَا ثُمَّ افْتَرَقَا وَلَمْ تَقْبَلْ مِنْ ذَلِكَ شَيْئًا فَلَيْسَ بِيَدِهَا مِنْ ذَلِكَ شَيْءٌ وَهُوَ لَهَا مَا دَامَا فِي مَجْلِسِهِمَا.
মালিক (র) হতে বর্ণিতঃ
তার কাছে রেওয়ায়ত পৌঁছেছে যে, আব্দুল্লাহ্ ইবনু উমার এবং আবূ হুরায়রা (রা)-কে প্রশ্ন করা হল এমন এক ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি স্ত্রীকে তার নিজের বিষয়ে ইখতিয়ার দিয়েছে। স্ত্রী উক্ত ক্ষমতা স্বামীর দিকে ফিরিয়ে দিয়েছে এবং এই ব্যাপারে নিজে ক্ষমতা প্রয়োগ করেনি। (এটার কি হুকুম) তাঁরা উভয়ে বললেন, ইহা তালাক নয়। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)সা’ঈদ ইবনু মুসায়্যিব (র) বলেন : কোন ব্যক্তি নিজের স্ত্রীকে তার (বিবাহ বিচ্ছেদের ব্যাপারে) ক্ষমতা প্রদান করলে সে যদি স্বামীকে ত্যাগ না করে এবং তার স্ত্রীরূপে বহাল থাকে, তবে এটা তালাক বলে গণ্য হবে না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন : যেই স্ত্রীলোকের প্রতি তার স্বামী ক্ষমতা অর্পণ করল, অতঃপর তারা উভয়ে মজলিস ত্যাগ করে পৃথক হয়ে গেল। স্ত্রী সেই ক্ষমতা গ্রহণ করেনি। তবে সেই স্ত্রীর হাতে আর কোন ক্ষমতা থাকবে না। তার হাতে ততক্ষণ ক্ষমতা থাকবে যতক্ষণ তারা সেই মসজিস ত্যাগ না করে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৫৪-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আব্দুল্লাহ্ ইবনু উমার ও আবূ হুরায়রা (রা)-কে জিজ্ঞেস করা হয় এমন ব্যক্তি সম্পর্কে, যে স্ত্রীকে নিজের বিষয়ে ক্ষমতা দিয়েছে, কিন্তু স্ত্রী সেটি স্বামীর দিকে ফিরিয়ে দিয়েছে এবং নিজে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাঁরা বলেন, এটি তালাক নয়। সা’ঈদ ইবনু মুসায়্যিব (র)-এর বক্তব্যও একই অর্থে এসেছে—স্ত্রী যদি স্বামীকে ত্যাগ না করে এবং তার কাছেই থাকে, তাহলে এটি তালাক নয়। ইমাম মালিক (র) আরও বলেন, মজলিস ত্যাগের আগে পর্যন্ত ক্ষমতা থাকে; মজলিস ছেড়ে গেলে আর তার হাতে ক্ষমতা থাকে না। এই বর্ণনা ইখতিয়ার, সময়সীমা এবং তালাক না হওয়ার দিকটি পরিষ্কার করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্ত্রী ক্ষমতা প্রয়োগ না করলে এবং ফিরিয়ে দিলে তা তালাক নয় বলা হয়েছে।
- স্বামীকে ত্যাগ না করে বহাল থাকলে বিচ্ছেদ ঘটে না।
- মজলিস ত্যাগ করার আগে পর্যন্ত ক্ষমতার সীমা রাখা হয়েছে।
- ইখতিয়ার বিষয়ে সময় ও সিদ্ধান্ত—দুইটি বিষয় গুরুত্বপূর্ণ।
