২৯/৫. অধ্যায়ঃ

যে ক্ষমতা প্রদান তালাকের কারণ হয় না তার বর্ণনা

বিবাহ বহাল রাখার সিদ্ধান্ত: ক্ষমতা ফিরলেও তালাক হয়নি

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৫৩

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوَّجَتْ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ الْمُنْذِرَ بْنَ الزُّبَيْرِ وَعَبْدُ الرَّحْمَنِ غَائِبٌ بِالشَّامِ فَلَمَّا قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ وَمِثْلِي يُصْنَعُ هَذَا بِهِ وَمِثْلِي يُفْتَاتُ عَلَيْهِ فَكَلَّمَتْ عَائِشَةُ الْمُنْذِرَ بْنَ الزُّبَيْرِ فَقَالَ الْمُنْذِرُ فَإِنَّ ذَلِكَ بِيَدِ عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ مَا كُنْتُ لِأَرُدَّ أَمْرًا قَضَيْتِهِ فَقَرَّتْ حَفْصَةُ عِنْدَ الْمُنْذِرِ وَلَمْ يَكُنْ ذَلِكَ طَلَاقًا.

আয়িশা (রা) হতে বর্ণিতঃ

আবদুর রহমানের কন্যা হাফসাকে মুনযির ইবনু যুবায়র-এর নিকট বিবাহ দিলেন। আবদুর রহমান ছিলেন তখন সিরিয়াতে (তিনি তাই এই বিবাহে অনুপস্থিত ছিলেন)। আবদুর রহমান যখন সিরিয়া হতে প্রত্যাবর্তন করলেন (এবং এই বিবাহের সংবাদ অবগত হলেন) তিনি বললেন : আমার মতো লোকের সাথে ইহা করা হল, আমার ব্যাপারে আমাকে উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করা হল। অতঃপর আয়িশা (রা) মুনযির ইবনু যুবায়র-এর সাথে আলোচনা করলেন। মুনযির বললেন : আবদুর রহমানের হাতেই এর (এই বিবাহ বহাল রাখা না রাখার) ক্ষমতা রয়েছে। আবদুর রহমান বললেন : যে ব্যাপারে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি তাকে পরিবর্তন করব না, তাই হাফসা মুনযিরের কাছেই রইলেন এবং ইহা তালাক বলে গণ্য হয়নি। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৫৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আয়িশা (রা) হাফসা বিনত আবদুর রহমানকে মুনযির ইবনু যুবায়রের সঙ্গে বিবাহ দেন, তখন আবদুর রহমান সিরিয়ায় ছিলেন। ফিরে এসে তিনি বলেন, তাঁর অনুপস্থিতিতে তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আয়িশা (রা) মুনযিরের সঙ্গে কথা বলেন। মুনযির বলেন, এই বিবাহ বহাল রাখা বা না রাখার ক্ষমতা আবদুর রহমানের হাতে। আবদুর রহমান বলেন, আয়িশা (রা) যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা পরিবর্তন করবেন না। ফলে হাফসা মুনযিরের কাছেই থাকেন এবং এটি তালাক গণ্য হয়নি। এই বর্ণনায় দেখা যায়, ক্ষমতা হাতে আসা মানেই তালাক নয়; সিদ্ধান্ত কী নেওয়া হলো সেটিই আসল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্ষমতা হাতে এলেও তা ব্যবহার না করলে তালাক হয় না—এ ঘটনা তাই দেখায়।
  • বিবাহ বহাল রাখার সিদ্ধান্তও স্পষ্টভাবে জানানো দরকার।
  • পরিবারের বড়দের সিদ্ধান্তকে সম্মান করার দিক এখানে দেখা যায়।
  • তালাক না হওয়া বিষয়টি বর্ণনায় পরিষ্কারভাবে উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন