২৯/১. অধ্যায়ঃ

আল-বাত্তা [১] তালাকের বর্ণনা

[১] স্বামী কর্তৃক স্ত্রীর বিচ্ছেদ ঘটে এমন তালাক দেয়াকে তালাক-ই-আল-বাত্তা বলা হয়।

তালাক-ই আল-বাত্তা: কথার ভার ও বিবাহ বিচ্ছেদের সতর্কতা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৪১

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ قَالَ لَهُ الْبَتَّةُ مَا يَقُولُ النَّاسُ فِيهَا قَالَ أَبُو بَكْرٍ فَقُلْتُ لَهُ كَانَ أَبَانُ بْنُ عُثْمَانَ يَجْعَلُهَا وَاحِدَةً فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ لَوْ كَانَ الطَّلَاقُ أَلْفًا مَا أَبْقَتْ الْبَتَّةُ مِنْهَا شَيْئًا مَنْ قَالَ الْبَتَّةَ فَقَدْ رَمَى الْغَايَةَ الْقُصْوَى.

আবূ বাকর ইবউ হাযম (র) হতে বর্ণিতঃ

উমার ইবনু আবদুল ‘আযীয (র) তালাক-ই আল-বাত্তা সম্পর্কে লোকে কি বলে। [অর্থাৎ সাহাবা ও তাঁদের পরবর্তী উলামাগণের এ বিষয়ে কি অভিমত?] ইহা আবূ বাকর ইবন হাযমের কাছে জানতে চাইলে আবূ বাকর বললেন : আবান ইবউ উসমান উহাকে এক তালাক গণ্য করতেন। ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয বললেন : তিনের পরিবর্তে তালাক এক হাজার হলেও তালাক-ই আল-বাত্তা উহার একটিও অবশিষ্ট রাখবে না। যে ব্যক্তি আল-বাত্তা বলল, সে শেষ সীমানায় তীর নিক্ষেপ করল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৪১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় তালাক-ই আল-বাত্তা বিষয়ে সাহাবা ও পরবর্তী আলেমদের মত আলোচনা এসেছে। আবূ বাকর ইবন হাযম বলেন, আবান ইবন উসমান এটিকে এক তালাক গণ্য করতেন। কিন্তু ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীযের বক্তব্যে শব্দটির কঠিন দিক বেশি জোর দিয়ে এসেছে। তিনি বলেন, তালাক এক হাজার হলেও আল-বাত্তা তার কিছুই অবশিষ্ট রাখবে না। অর্থাৎ এই শব্দ ব্যবহার করলে মানুষ তালাকের শেষ সীমার দিকে চলে যায়। এখানে মূল শিক্ষা হলো—তালাকের ভাষা হালকা করে বলা যায় না। বিশেষ করে তালাক-ই আল-বাত্তা, তিন তালাক, বায়েন তালাক—এসব বিষয়ে কথা বলার আগে খুব সতর্ক হওয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তালাকের শব্দ মুখে আনার আগে তার ফল বুঝে নেওয়া জরুরি।
  • আল-বাত্তা ধরনের শব্দকে হালকা কথা হিসেবে নেওয়া নিরাপদ নয়।
  • বিবাহ বিচ্ছেদ বিষয়ে আলেমদের ফয়সালা ও সতর্কতা গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
  • রাগের সময় কঠিন শব্দ ব্যবহার করলে বড় ধরনের পারিবারিক ফল তৈরি হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন