২৯/১. অধ্যায়ঃ

আল-বাত্তা [১] তালাকের বর্ণনা

[১] স্বামী কর্তৃক স্ত্রীর বিচ্ছেদ ঘটে এমন তালাক দেয়াকে তালাক-ই-আল-বাত্তা বলা হয়।

বহু তালাক দিয়ে নিজেকে জটিলতায় ফেলা: ইবনু মাসঊদ (রা)-এর শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৪০

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ فَقَالَ إِنِّي طَلَّقْتُ امْرَأَتِي ثَمَانِيَ تَطْلِيقَاتٍ فَقَالَ ابْنُ مَسْعُودٍ فَمَاذَا قِيلَ لَكَ قَالَ قِيلَ لِي إِنَّهَا قَدْ بَانَتْ مِنِّي فَقَالَ ابْنُ مَسْعُودٍ صَدَقُوا مَنْ طَلَّقَ كَمَا أَمَرَهُ اللهُ فَقَدْ بَيَّنَ اللهُ لَهُ وَمَنْ لَبَسَ عَلَى نَفْسِهِ لَبْسًا جَعَلْنَا لَبْسَهُ مُلْصَقًا بِهِ لَا تَلْبِسُوا عَلَى أَنْفُسِكُمْ وَنَتَحَمَّلُهُ عَنْكُمْ هُوَ كَمَا يَقُولُوْنَ.

মালিক (র) হতে বর্ণিতঃ

তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, এক ব্যক্তি আব্দুল্লাহ্ ইবন মাসঊদ (রা)-এর নিকট এসে বলল : আমি আমার স্ত্রীকে দুইশত তালাক দিয়েছি। ইবনু মাসঊদ (রা) বললেন : তোমাকে কি বলা হয়েছে? সে বলল : আমাকে জানান হয়েছে যে, আমার স্ত্রী আমার নিকট হতে পৃথক হয়ে গিয়েছে। ইবনু মাসঊদ (রা) বললেন : মুফতীগণ ঠিকই বলেছেন। যে আল্লাহর নির্দেশ মুতাবিক তালাক প্রদান করে তার হুকুম আল্লাহ বর্ণনা করেছেন। আর যে ব্যক্তি নিজের প্রতি কোন প্রকার সন্দেহজনক আচরণ করে আমরা তার সন্দেহ তার উপরই আরোপ করব। তোমরা নিজেদের প্রতি সন্দেহজনক আচরণ করো না, যাতে তোমাদের জন্য আমাদের বিপদে পড়তে হয়। মুফতীগণ যা বলেছেন তাই ফতওয়া (সিদ্ধান্ত)। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৪০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রা)-এর কাছে এসে বলে, সে তার স্ত্রীকে বহু তালাক দিয়েছে। তাকে জানানো হয়েছিল যে, স্ত্রী তার থেকে পৃথক হয়ে গেছে। ইবনু মাসঊদ (রা) বলেন, মুফতীগণ ঠিকই বলেছেন। তিনি আরও বলেন, যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তালাক দেয়, তার হুকুম আল্লাহ বর্ণনা করেছেন। আর যে ব্যক্তি নিজের ওপর সন্দেহজনক আচরণ চাপায়, তার জটিলতা তার উপরই থাকবে। এই কথায় তালাকের ক্ষেত্রে শৃঙ্খলা ও সাবধানতার শিক্ষা আছে। তালাক এমন বিষয় নয়, যেখানে মানুষ নিজের ভাষা দিয়ে অকারণে সমস্যা বাড়াবে। সঠিক পদ্ধতি জানা, আলেমের কাছে যাওয়া এবং নিজেকে জটিলতায় না ফেলা—এটাই এই বর্ণনার মূল বার্তা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তালাক আল্লাহর নির্দেশ অনুযায়ী দেওয়া উচিত।
  • নিজের অসতর্ক কথায় নিজেকে জটিলতায় ফেলা ঠিক নয়।
  • ফতওয়া নেওয়ার সময় মুফতীদের সঠিক সিদ্ধান্ত মেনে নেওয়ার শিক্ষা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন