২/২১. অধ্যায়ঃ
পুরুষের মত স্ত্রীলোকের স্বপ্নদোষ হলে গোসল করা
নারীর স্বপ্নদোষ হলে গোসল: উম্মু সুলায়ম (রাঃ)-এর প্রশ্নের জবাব
মুয়াত্তা ইমাম মালিক : ১১৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৪
حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ أُمَّ سُلَيْمٍ قَالَتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْأَةُ تَرَى فِي الْمَنَامِ مِثْلَ مَا يَرَى الرَّجُلُ أَتَغْتَسِلُ فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ فَلْتَغْتَسِلْ فَقَالَتْ لَهَا عَائِشَةُ أُفٍّ لَكِ وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرِبَتْ يَمِينُكِ وَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ.
উরওয়াহ ইবনু যুবায়র (র) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উম্মু সুলায়ম বিনতে মিলহান (রাঃ) বললেন, স্ত্রীলোক স্বপ্নে দেখলে যেমন দেখে থাকে পুরুষ (সেই) স্ত্রীলোক গোসল করবে কি? রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, হ্যাঁ, সে গোসল করবে। ‘আয়েশা (রাঃ) তাঁকে (উম্মু সুলায়মকে) বললেন, উঃ তোমার সর্বনাশ হোক! স্ত্রীলোকও কি তা দেখে? রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে [আয়েশা (রা)-কে] বললেন, تَرِبَتْ يَمِينُكِ তোমার ডান হাত ধুলিধূসরিত হোক’। (স্ত্রীলোকের তা না হলে) তবে (সন্তান-এর মধ্যে মায়ের) সাদৃশ্য আসে কোথা হতে? (সহীহ, মুসলিম ৩১১)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু সুলায়ম বিনতে মিলহান (রাঃ) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে প্রশ্ন করেন, নারী যদি স্বপ্নে পুরুষের মতো কিছু দেখে, তাহলে কি সে গোসল করবে? নবীজি বলেন, হ্যাঁ, সে গোসল করবে। আয়েশা (রাঃ) তখন আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, নারীও কি এমন দেখে? নবীজি তাঁর জবাবে সন্তানের সাদৃশ্যের কথা উল্লেখ করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, নারীর স্বপ্নদোষের বিষয়টিও শরয়ি মাসআলার অংশ। এখানে লজ্জা নয়, বরং প্রয়োজনীয় জ্ঞান ও পবিত্রতার বিধান জানা গুরুত্বপূর্ণ। নারী-পুরুষ উভয়ের জন্যই জানাবত থেকে পবিত্র হওয়ার নিয়ম আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীর স্বপ্নদোষ হলে গোসলের বিধান আছে।
- লজ্জার বিষয় হলেও প্রয়োজনীয় মাসআলা জিজ্ঞেস করা যায়।
- পবিত্রতার বিধান নারী-পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।
- নবীজি প্রশ্নের জবাব পরিষ্কারভাবে দিয়েছেন।
