২৮/২১. অধ্যায়ঃ
ওয়ালিমা
দরজীর দাওয়াত গ্রহণ ও কদু পছন্দের সুন্দর ঘটনা
মুয়াত্তা ইমাম মালিক : ১১৩২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৩২
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُوْلُ إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ قَالَ أَنَسٌ فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى ذَلِكَ الطَّعَامِ فَقَرَّبَ إِلَيْهِ خُبْزًا مِنْ شَعِيرٍ وَمَرَقًا فِيهِ دُبَّاءٌ قَالَ أَنَسٌ فَرَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوْلِ الْقَصْعَةِ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ.
ইসহাক ইবনু আব্দুল্লাহ ইবনু আবি তালহা (র) হতে বর্ণিতঃ
আনাস ইবনু মালিক (রা)-কে বলতে শুনেছেন জনৈক দরজী এক প্রকারের খাদ্য প্রস্তুত করে উহা আহারের জন্য রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আনাস (রা) বলেন : সেই দাওয়াতে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আমিও গিয়েছিলাম। তাঁর নিকট পেশ করা হল যবের রুটি ও ঝোল, যাতে কদু ছিল। আনাস বলেন : আমি পেয়ালার আশপাশ হতে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদু অনুসন্ধান করতে দেখলাম। সেই দিন হতে আমি সর্বদা কদুকে পছন্দ করি। (বুখারী ৫৩৭৯, মুসলিম ২০৪১)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস ইবনু মালিক (রা) একটি সহজ ও সুন্দর ঘটনা বলেছেন। একজন দরজী খাবার তৈরি করে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেন। আনাস (রা) সেই দাওয়াতে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে যান। খাবারে ছিল যবের রুটি ও ঝোল, যার মধ্যে কদু ছিল। আনাস (রা) দেখেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালার আশপাশ থেকে কদু খুঁজে খাচ্ছেন। সেই দিন থেকে আনাস (রা) কদু পছন্দ করতে থাকেন। হাদিসের শিক্ষা হলো, সাধারণ মানুষের দাওয়াত গ্রহণ, সরল খাবার গ্রহণ এবং নবীর পছন্দের প্রতি সাহাবীদের ভালোবাসা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের দাওয়াত গ্রহণ করেছেন।
- সরল খাবারও সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা যায়।
- সাহাবীরা নবীর পছন্দকে ভালোবাসা থেকে অনুসরণ করতেন।
