২/২০. অধ্যায়ঃ

জুনুব ব্যক্তির জানাবত মনে না থাকার কারণে নামায আদায় করলে সে নামায নতুন করে আদায় করা এবং গোসল করা ও কাপড় ধোয়া

স্বপ্নদোষের চিহ্ন পরে দেখা গেলে নামায পুনরায় আদায়ের শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১২

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ صَلَّى بِالنَّاسِ الصُّبْحَ ثُمَّ غَدَا إِلَى أَرْضِهِ بِالْجُرُفِ فَوَجَدَ فِي ثَوْبِهِ احْتِلَامًا فَقَالَ إِنَّا لَمَّا أَصَبْنَا الْوَدَكَ لَانَتْ الْعُرُوقُ فَاغْتَسَلَ وَغَسَلَ الْاحْتِلَامَ مِنْ ثَوْبِهِ وَعَادَ لِصَلَاتِهِ.

সুলায়মান ইবনু ইয়াসার (র) হতে বর্ণিতঃ

উমার ইবনু খাত্তাব (রাঃ) লোকের সাথে (জামাতে) ফজরের নামায আদায় করলেন, অতঃপর সকালবেলা ‘জুরুফ’-এ অবস্থিত তাঁর জমির দিকে গমন করলেন। তারপর তাঁর কাপড়ে ইহতিলামের চিহ্ন দেখতে পেলেন। তিনি বললেন, আমরা চর্বি (চর্বিযুক্ত খাদ্যদ্রব্য) যখন হতে আহার করতেছি তখন হতে আমাদের শিরাসমূহ কোমল হয়েছে। তারপর তিনি গোসল করলেন এবং কাপড় হতে ইহতিলাম (এর চিহ্ন) ধুয়ে ফেললেন এবং নামায নতুন করে আদায় করলেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সুলাইমান ইবনু ইয়াসার (রঃ) বর্ণনা করেন, উমার ইবনু খাত্তাব (রাঃ) লোকদের সঙ্গে ফজরের নামায আদায় করেন। এরপর সকালে জুরুফে তাঁর জমির দিকে যান। সেখানে তিনি কাপড়ে ইহতিলামের চিহ্ন দেখতে পান। তিনি তখন গোসল করেন, কাপড় থেকে ইহতিলামের চিহ্ন ধুয়ে ফেলেন এবং নামায নতুন করে আদায় করেন। এই বর্ণনায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে: কেউ যদি পরে বুঝতে পারে যে নামাযের সময় তার পবিত্রতা ঠিক ছিল না, তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। স্বপ্নদোষ, গোসল ওয়াজিব, কাপড় ধোয়া এবং নামায পুনরায় পড়া—এসব বিষয় এখানে সরাসরি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বপ্নদোষের চিহ্ন পরে দেখা গেলে পবিত্রতার বিষয় যাচাই করতে হবে।
  • গোসল করে কাপড়ের চিহ্ন ধোয়ার কথা বর্ণনায় আছে।
  • অপবিত্র অবস্থায় নামায হয়ে গেলে তা নতুন করে আদায় করা হয়েছে।
  • পবিত্রতার ভুল বুঝলে সংশোধন করাই দায়িত্বশীল আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন