২৮/১৫. অধ্যায়ঃ

পিতার দাসীর সাথে সহবাস নিষিদ্ধ হওয়া

পুত্রকে দান করা দাসীর সঙ্গে সহবাসে সতর্কতার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১১৭

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَهَبَ لِابْنِهِ جَارِيَةً فَقَالَ لَا تَمَسَّهَا فَإِنِّي قَدْ كَشَفْتُهَا.و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُجَبَّرِ أَنَّهُ قَالَ وَهَبَ سَالِمُ بْنُ عَبْدِ اللهِ لِابْنِهِ جَارِيَةً فَقَالَ لَا تَقْرَبْهَا فَإِنِّي قَدْ أَرَدْتُهَا فَلَمْ أَنْشَطْ إِلَيْهَا

মালিক (র) হতে বর্ণিতঃ

তাঁর কাছে রেওয়ায়ত পৌঁছেছে যে, উমার ইবনু খাত্তাব (রা) তাঁর পুত্রকে একটি দাসী দান করলেন। এবং বলে দিলেন : তুমি একে স্পর্শ (সহবাস) করো না। কারণ আমি উহার পর্দা উন্মোচন করেছি (অর্থাৎ সহবাস করেছি)। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)আবদুর রহমান ইবনু মুজাব্বার [১] (র) বলেন : মালিক ইবনু আব্দুল্লাহ (র) তাঁর এক পুত্রকে একটি দাসী দান করলেন এবং তিনি পুত্রকে বলে দিলেন, তুমি এর নিকট গমন (সহবাস) করো না, কারণ আমি উহার সাথে সংগত হওয়ার ইচ্ছা করেছি। সুতরাং আমি তোমাকে উহার সহিত মিলিত হওয়ার অনুমতি দিতে পারি না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

[১] মুজাব্বার: উল্লেখ্য যে, তাঁর নামও আবদুর রহমান। তাঁর বংশের সিলসিলাÑ আবদুর রহমান ইবনু আবদুর রহমান ইবনু আবদুর রহমান ইবনু উমার ইবনু খাত্তাব।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১১৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় দুটি ঘটনা এসেছে। প্রথমটি উমার ইবনু খাত্তাব (রা)-এর বিষয়ে: তিনি তাঁর পুত্রকে একটি দাসী দান করেন এবং বলেন, তুমি তাকে স্পর্শ করো না; কারণ আমি তার পর্দা উন্মোচন করেছি, অর্থাৎ সহবাস করেছি। দ্বিতীয় ঘটনায় সালিম ইবনু আবদুল্লাহ (র) তাঁর পুত্রকে একটি দাসী দান করেন এবং বলেন, তার নিকট যেয়ো না; কারণ আমি তাকে ইচ্ছা করেছিলাম, যদিও তার সঙ্গে মিলিত হতে আগ্রহী হইনি। এখানে মূল বিষয় হলো ‘পুত্রকে দাসী দান’, ‘পিতার পূর্ব সম্পর্ক’ এবং ‘সহবাসে সতর্কতা’। বর্ণনা থেকে বোঝা যায়, শুধু দান করাই যথেষ্ট নয়; দাতা পূর্বে কীভাবে সম্পর্কিত ছিলেন, সেটিও বিবেচনায় এসেছে। তাই এই হাদিসে পারিবারিক সীমা ও সতর্কতার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পিতা দাসী দান করলেও পূর্ব সম্পর্কের বিষয় গোপন করেননি।
  • উমার (রা) নিজে সহবাস করেছেন বলে পুত্রকে নিষেধ করেছেন।
  • সালিম (র) ইচ্ছার কারণেও সতর্কতার নির্দেশ দিয়েছেন।
  • পারিবারিক সম্পর্কে স্পষ্টতা ও সাবধানতা রাখা প্রয়োজন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন