২৮/৭. অধ্যায়ঃ
মুহাল্লিল [১] -এর বিবাহ এবং এই জাতীয় অন্যান্য বিবাহ
হালাল করার নিয়তে বিবাহ: তিন তালাকের পর কঠোর সতর্কতা
মুয়াত্তা ইমাম মালিক : ১১০০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১০০
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ سُئِلَ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ ثُمَّ تَزَوَّجَهَا بَعْدَهُ رَجُلٌ آخَرُ فَمَاتَ عَنْهَا قَبْلَ أَنْ يَمَسَّهَا هَلْ يَحِلُّ لِزَوْجِهَا الْأَوَّلِ أَنْ يُرَاجِعَهَا فَقَالَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ لَا يَحِلُّ لِزَوْجِهَا الْأَوَّلِ أَنْ يُرَاجِعَهَا.১৯৪৫-قَالَ مَالِك فِي الْمُحَلِّلِ إِنَّهُ لَا يُقِيمُ عَلَى نِكَاحِهِ ذَلِكَ حَتَّى يَسْتَقْبِلَ نِكَاحًا جَدِيدًا فَإِنْ أَصَابَهَا فِي ذَلِكَ فَلَهَا مَهْرُهَاََََ
মালিক (র) হতে বর্ণিতঃ
তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, কাশেম ইব্নু মুহাম্মাদ (র)-কে প্রশ্ন করা হল, যে ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিল, এর পর অন্য এক ব্যক্তি তাকে বিবাহ করল। স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই সে ব্যক্তির মৃত্যু হল। এইরূপ অবস্থাতে তার প্রথম স্বামীর পক্ষে তাকে পুনরায় গ্রহণ করা হালাল হবে কি? কাশেম ইব্নু মুহাম্মাদ বললেন : প্রথম স্বামীর পক্ষে সেই স্ত্রীকে পুনরায় গ্রহণ করা হালাল হবে না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন : পূর্ব স্বামী যে স্ত্রীকে তালাক দিয়েছে সেই স্বামীর জন্য স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে যে ব্যক্তি বিবাহ করবে তার সেই বিবাহ ভেঙ্গে দেয়া হবে। এবং (হালাল করার নিয়ত ছাড়া) নূতনভাবে দ্বিতীয়বার বিবাহ করবে। কিন্তু (উপরিউক্ত অবৈধ বিবাহে) যদি সে স্ত্রীর সহিত সহবাস করে থাকে তবে স্ত্রী মহর পাবে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১০০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় কাসেম ইবনু মুহাম্মাদ (র)-কে প্রশ্ন করা হয়েছিল: একজন ব্যক্তি স্ত্রীকে তিন তালাক দিল। পরে অন্য এক ব্যক্তি তাকে বিবাহ করল, কিন্তু সহবাসের আগে সেই দ্বিতীয় স্বামীর মৃত্যু হলো। তাহলে প্রথম স্বামী কি তাকে আবার গ্রহণ করতে পারবে? কাসেম (র) বলেন, প্রথম স্বামীর জন্য তাকে গ্রহণ করা হালাল হবে না। এরপর ইমাম মালিক (র) “মুহাল্লিল” বা পূর্ব স্বামীর জন্য স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে বিবাহকারী সম্পর্কে বলেন, এমন বিবাহে সে স্থায়ী থাকবে না; নতুনভাবে বৈধ বিবাহ করতে হবে। তবে যদি সেই অবস্থায় সহবাস হয়ে থাকে, নারী মহর পাবে। এখানে “তিন তালাক”, “দ্বিতীয় স্বামীর মৃত্যু”, “হালাল করার নিয়তে বিবাহ”, “মহর”—এসব বিষয় এসেছে। হাদিসটি নামমাত্র ব্যবস্থা করে তালাকের বিধান এড়ানোর পথ বন্ধ করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্বিতীয় স্বামী সহবাসের আগে মারা গেলে প্রথম স্বামীর জন্য স্ত্রী হালাল হবে না বলা হয়েছে।
- হালাল করার উদ্দেশ্যে করা বিবাহকে স্থায়ীভাবে রাখতে বলা হয়নি।
- নতুন বৈধ বিবাহের কথা ইমাম মালিক (র) উল্লেখ করেছেন।
- অবৈধ অবস্থায় সহবাস হলে নারীর মহর পাওয়ার কথা বলা হয়েছে।
