২৭/৮. অধ্যায়ঃ

দাদী ও নানীর অংশ প্রসঙ্গ

দাদী ও নানী একসঙ্গে এলে মীরাসের ভাগ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৭০

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَنَّهُ قَالَ أَتَتْ الْجَدَّتَانِ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيْقِ فَأَرَادَ أَنْ يَجْعَلَ السُّدُسَ لِلَّتِي مِنْ قِبَلِ الْأُمِّ فَقَالَ لَهُ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ أَمَا إِنَّكَ تَتْرُكُ الَّتِي لَوْ مَاتَتْ وَهُوَ حَيٌّ كَانَ إِيَّاهَا يَرِثُ فَجَعَلَ أَبُو بَكْرٍ السُّدُسَ بَيْنَهُمَا.

কাসিম ইবনু মুহাম্মাদ (র) হতে বর্ণিতঃ

নানী এবং দাদী মীরাসের জন্য আবূ বাকর সিদ্দীক (রা)-এর নিকট এল। তিনি নানীকে ষষ্ঠাংশ দিতে চাইলেন, এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন আপনি এমন ব্যক্তির দাদীর অংশ দিচ্ছেন না যে, যদি সে মৃত হত এবং উক্ত মৃত ব্যক্তি জীবিত হত তবে সে (নাতি) তাঁর ওয়ারিস হত। আর এমন ব্যক্তিকে হিস্যা দিতেছেন যে, যদি সে মৃত হত (অর্থাৎ নানী) এবং উক্ত মৃত ব্যক্তি জীবিত হত তবে সে (মেয়ের ছেলে) তার ওয়ারিস হত না। ইহা শুনে তিনি উভয়কে ষষ্ঠাংশ সমান বন্টন করে দিয়েছিলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৭০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় নানী ও দাদী দুজন একসঙ্গে মীরাসের জন্য আবূ বকর সিদ্দীক (রা)-এর কাছে আসেন। তিনি প্রথমে মায়ের দিকের নানীকে ষষ্ঠাংশ দিতে চান। তখন একজন আনসারী ব্যক্তি মনে করিয়ে দেন, আপনি এমন দাদীকে বাদ দিচ্ছেন, যার সঙ্গে মৃত ব্যক্তির উত্তরাধিকার সম্পর্ক ছিল। এই কথা শোনার পর আবূ বকর (রা) ষষ্ঠাংশ দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। হাদিসটি দাদী-নানীর মীরাস, ষষ্ঠাংশ ভাগ, ফারায়েযের ন্যায়বিচার—এসব বিষয়ে সরাসরি শিক্ষা দেয়। এখানে মূল ঘটনা হলো, প্রশ্ন উঠলে বিষয়টি পুনর্বিবেচনা করে অংশ ভাগ করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাদী ও নানী একসঙ্গে এলে ষষ্ঠাংশ ভাগ করার কথা এসেছে।
  • সঠিক কথা মনে করিয়ে দিলে আবূ বকর (রা) ফয়সালা সংশোধন করেছেন।
  • মীরাসে ন্যায়ভাবে অংশ বুঝে দেওয়া জরুরি।
  • ফারায়েযের মাসআলায় একাধিক পক্ষ থাকলে সতর্ক হিসাব প্রয়োজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন