২৫/১. অধ্যায়ঃ
কাঠ বা পাথর দ্বারা যে প্রাণী হত্যা করা হয়েছে তা খাওয়া জায়েয নয়
আহত শিকার হারিয়ে গেলে খাওয়ার বিধান ও সতর্কতা
মুয়াত্তা ইমাম মালিক : ১০৪৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৪৩
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ أَهْلَ الْعِلْمِ يَقُولُونَ إِذَا أَصَابَ الرَّجُلُ الصَّيْدَ فَأَعَانَهُ عَلَيْهِ غَيْرُهُ مِنْ مَاءٍ أَوْ كَلْبٍ غَيْرِ مُعَلَّمٍ لَمْ يُؤْكَلْ ذَلِكَ الصَّيْدُ إِلَّا أَنْ يَكُونَ سَهْمُ الرَّامِي قَدْ قَتَلَهُ أَوْ بَلَغَ مَقَاتِلَ الصَّيْدِ حَتَّى لَا يَشُكَّ أَحَدٌ فِي أَنَّهُ هُوَ قَتَلَهُ وَأَنَّهُ لَا يَكُونُ لِلصَّيْدِ حَيَاةٌ بَعْدَهُ قَالَ و سَمِعْت مَالِك يَقُولُ لَا بَأْسَ بِأَكْلِ الصَّيْدِ وَإِنْ غَابَ عَنْكَ مَصْرَعُهُ إِذَا وَجَدْتَ بِهِ أَثَرًا مِنْ كَلْبِكَ أَوْ كَانَ بِهِ سَهْمُكَ مَا لَمْ يَبِتْ فَإِذَا بَاتَ فَإِنَّهُ يُكْرَهُ أَكْلُهُ.
মালিক (র) হতে বর্ণিতঃ
বিজ্ঞ আলিমগণকে বলতে শুনেছি- কেউ কোন বন্য প্রাণী তীর ইত্যাদি দ্বারা আহত করবার পর উহা অন্য একভাবে যখ্মী হল, যেমন পানিতে পড়ে গেল বা শিকারের উদ্দেশ্যে প্রশিক্ষণ পায়নি এমন কোন কুকুর উহার উপর আক্রমণ চালাল, তবে ঐ ব্যক্তির আঘাতেই উহা মরিয়াছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐ প্রাণীর গোশ্ত খাওয়া জায়েয হবে না।মালিক (র) বলেন : শিকারের প্রাণী আহত হয়ে ভেগে যাওয়ার পর উহা পাওয়া গেলে, উহাতে যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের আঘাতের চিহ্ন বা তীর আটকানো পাওয়া যায় তবে উহা খাওয়া জায়েয হবে। এক রাত্রি অতিবাহিত হওয়ার পর যদি পাওয়া যায় তবে উহা মাকরূহ হবে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে শিকার খাওয়ার ক্ষেত্রে নিশ্চিত হওয়ার কথা বলা হয়েছে। কেউ কোনো বন্য প্রাণীকে তীর দিয়ে আহত করল, কিন্তু পরে সেটি পানিতে পড়ে গেল বা প্রশিক্ষণহীন কুকুর আক্রমণ করল—এ অবস্থায় শুধু নিজের আঘাতেই প্রাণীটি মারা গেছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা খাওয়া যাবে না। ইমাম মালিক (র) আরও বলেন, শিকার আহত হয়ে পালিয়ে গেলে পরে যদি তাতে নিজের তীর বা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের আঘাতের চিহ্ন পাওয়া যায়, তবে তা খাওয়া যায়; কিন্তু এক রাত পেরিয়ে গেলে খাওয়া মাকরূহ। এই বর্ণনা হালাল শিকার, সন্দেহ থেকে বাঁচা এবং শিকার খাওয়ার শর্ত—এসব বিষয়ে পরিষ্কার সতর্কতা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিকার কী কারণে মারা গেছে তা নিশ্চিত হওয়া জরুরি।
- পানি বা প্রশিক্ষণহীন কুকুরের ভূমিকা থাকলে সন্দেহ তৈরি হয়।
- নিজের তীর বা প্রশিক্ষিত কুকুরের চিহ্ন পাওয়া গেলে বিধান আলাদা হয়।
- দীর্ঘ সময় পরে পাওয়া শিকারের ক্ষেত্রে সাবধানতা রাখা উচিত।
