২/১৮. অধ্যায়ঃ
দুই লজ্জাস্থানের স্পর্শে গোসল ওয়াজিব হওয়া
সহবাসের পর গোসলের বিধান: যায়দ ইবনু সাবিত (রাঃ)-এর উত্তর
মুয়াত্তা ইমাম মালিক : ১০৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ كَعْبٍ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّ مَحْمُودَ بْنَ لَبِيدٍ الْأَنْصَارِيَّ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ عَنْ الرَّجُلِ يُصِيبُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ وَلَا يُنْزِلُ فَقَالَ زَيْدٌ يَغْتَسِلُ فَقَالَ لَهُ مَحْمُودٌ إِنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ كَانَ لَا يَرَى الْغُسْلَ فَقَالَ لَهُ زَيْدُ بْنُ ثَابِتٍ إِنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ نَزَعَ عَنْ ذَلِكَ قَبْلَ أَنْ يَمُوتَ.
মাহমুদ ইবনু লবীদ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
যায়দ ইবনু সাবিত আনসারী (রাঃ)-এর কাছে প্রশ্ন করলেন, সেই লোক সম্পর্কে যে লোক নিজের স্ত্রীর সাথে সহবাস করেছে, তারপর ক্লান্ত হয়ে পড়েছে, বীর্য বের হয়নি। তিনি বললেন, সে গোসল করবে। মাহমুদ (রাঃ) বললেন, উবাই ইবনু কা’ব (রা) গোসল (এই অবস্থায়) জরুরী মনে করতেন না। যায়দ (রাঃ) বললেন, মৃত্যুর পূর্বে উবাই ইবনু কা’ব (রাঃ) এই মত প্রত্যাহার করেছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
[১] মাহমুদ ইবনু লবীদ সাহাবী কিনা এই বিষয়ে মতভেদ রয়েছে। ইমাম বুখারী (রঃ)-এর মতে তিনি সাহাবী, ওফাত ৯৬ হিজরী।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে মাহমুদ ইবনু লাবীদ আনসারী (রাঃ) যায়দ ইবনু সাবিত (রাঃ)-কে জিজ্ঞেস করেন, কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে কিন্তু বীর্য নির্গত না হয়, তাহলে কী করবে। যায়দ (রাঃ) বলেন, সে গোসল করবে। এরপর উবাই ইবনু কা’ব (রাঃ)-এর পূর্বের মতের কথা উল্লেখ করা হলে যায়দ (রাঃ) জানান, মৃত্যুর আগে উবাই (রাঃ) সে মত প্রত্যাহার করেছেন। এই হাদিসে গোসল ওয়াজিব, জানাবত এবং সহবাসের পর পবিত্রতার বিষয়টি পরিষ্কারভাবে এসেছে। এখানে মতের পরিবর্তনের কথাও আছে, যা দেখায়—সঠিক জ্ঞান জানা গেলে আগের মত থেকে ফিরে আসা দোষের নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সহবাসের পর গোসলের বিধানকে হালকা করে দেখা উচিত নয়।
- বীর্য না বের হলেও গোসলের মাসআলা জানা জরুরি।
- সঠিক কথা জানার পর আগের মত ছেড়ে দেওয়া ভালো।
- ধর্মীয় বিষয়ে প্রশ্ন করে পরিষ্কার হওয়া প্রশংসনীয়।
