২৩/১. অধ্যায়ঃ

কি ধরনের পশু কুরবানী করা দুরস্ত নয়

কুরবানীর অযোগ্য পশু: চার ধরনের ত্রুটি থেকে সতর্কতা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০১৮

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزٍ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ مَاذَا يُتَّقَى مِنْ الضَّحَايَا فَأَشَارَ بِيَدِهِ وَقَالَ أَرْبَعًا وَكَانَ الْبَرَاءُ يُشِيرُ بِيَدِهِ وَيَقُولُ يَدِي أَقْصَرُ مِنْ يَدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا وَالْعَجْفَاءُ الَّتِي لَا تُنْقِي.

বারা ইবনু আযিব (রা) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল : কি ধরনের পশু কুরবানী করা উচিত নয়। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অঙ্গুলি দ্বারা গুণে বললেন : চার ধরনের পশু হতে বিরত থাকা উচিত। বারা ইবনু আযিব (রা) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুকরণে অঙ্গুল গুণে এই হাদীস বর্ণনা করতেন। বলতেন : আমার হাত রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাত হতে ছোট। এমন খোঁড়া যা হাঁটতে অক্ষম। এমন কানা যা সকলেই ধরতে পারে। স্পষ্ট রোগা। এমন কৃশ যার হাড্ডির মগজ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। (সহীহ, আবূ দাঊদ ২৮০২, তিরমিযী ১৪৯৭, ইবনু মাজাহ ৩১৪৪, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [সহীহ আলজামে ৮৮৬])

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, কোন ধরনের পশু কুরবানী করা উচিত নয়। তিনি আঙুল দিয়ে চারটি বিষয় গুণে বলেন। বারা ইবনু আযিব (রা) নবীজির অনুকরণে আঙুল গুণে এই হাদিস বর্ণনা করতেন। চারটি ত্রুটি হলো—এমন খোঁড়া যা হাঁটতে অক্ষম, এমন কানা যা স্পষ্ট বোঝা যায়, স্পষ্ট রোগা পশু, এবং এমন অতি কৃশ পশু যার হাড়ের মগজ পর্যন্ত শুকিয়ে গেছে। এই হাদিসে কুরবানীর পশু নির্বাচনে সতর্কতা শেখানো হয়েছে। আল্লাহর নামে কুরবানী করার জন্য ভালো ও ত্রুটিমুক্ত পশু বেছে নেওয়ার গুরুত্ব এখানে পরিষ্কার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানীর পশু নির্বাচনে স্পষ্ট ত্রুটি এড়াতে হয়।
  • খোঁড়া, কানা, রোগা ও অতি দুর্বল পশুর বিষয়ে সতর্কতা আছে।
  • ইবাদতের জন্য ভালো জিনিস পেশ করার মানসিকতা দরকার।
  • কুরবানীর পশু কেনার আগে ভালোভাবে পরীক্ষা করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন