২১/২১. অধ্যায়ঃ

প্রয়োজনে এক করবে একাধিক লাশ দাফন করা এবং আবূ বক্‌র (রা) কর্তৃক রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওয়াদাসমূহ পূরণ করা

ওয়াদা পূরণ ও পাওনা আদায়ে আবূ বকর (রা)-এর শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০০০

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ قَدِمَ عَلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ مَالٌ مِنْ الْبَحْرَيْنِ فَقَالَ: مَنْ كَانَ لَهُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأْيٌ أَوْ عِدَةٌ فَلْيَأْتِنِي فَجَاءَهُ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ فَحَفَنَ لَهُ ثَلَاثَ حَفَنَاتٍ.

রবী’আ ইবনু ‘আবদুর রহমান (র) হতে বর্ণিতঃ

আবূ বক্‌র সিদ্দীক (রা)-এর নিকট বাহরাইন হতে প্রচুর ধন-সম্পদ এসে পৌঁছালে তিনি ঘোষণা করিয়ে দিয়েছিলেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবিতকালে কাউকেও কিছু দেওয়ার ওয়াদা করে থাকলে অথবা কেউ তাঁর নিকট কিছু পাওনা থাকলে সে আমার নিকট হতে যেন তা নিয়ে যায়। এই সময় জাবির ইবনু আবদুল্লাহ্ (রা) এগিয়ে এলেন। আবূ বক্‌র (রা) তাঁকে তখন তিন অঞ্জলি (দিরহাম) দিলেন। (বুখারী ২২৯৬, ইমাম বুখারী হাদীসটি সাহাবী জাবের (রা) বরাত দিয়ে বর্ণনা করেছেন মুসলিম ২৩১৪, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত সনদটিতে ==== তথা বিচ্ছিন্নতা রয়েছে।)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ বকর সিদ্দীক (রা)-এর আমানতদারি ও ওয়াদা পূরণের একটি সুন্দর ঘটনা এসেছে। বাহরাইন থেকে ধন-সম্পদ আসার পর তিনি ঘোষণা করেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবিতকালে কাউকে কিছু দেওয়ার ওয়াদা করে থাকলে বা কারও কিছু পাওনা থাকলে সে যেন তাঁর কাছে আসে। তখন জাবির ইবনু আবদুল্লাহ (রা) এগিয়ে আসেন, আর আবূ বকর (রা) তাঁকে তিন অঞ্জলি দেন। এই বর্ণনায় দায়িত্ব নেওয়া, আগের ওয়াদা পূরণ করা এবং মানুষের পাওনা আদায় করার শিক্ষা আছে। নেতৃত্বের আসনে বসে আবূ বকর (রা) ব্যক্তিগত নয়, নবীজির রেখে যাওয়া দায়িত্ব পূরণে সচেষ্ট হন। তাই হাদিসটি ওয়াদা, পাওনা, আমানত এবং ন্যায়ভিত্তিক বণ্টনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওয়াদা পূরণ করা মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  • কারও পাওনা থাকলে তা আদায় করার চেষ্টা করা উচিত।
  • নেতৃত্বে আগের দায়িত্ব ও অঙ্গীকার ভুলে যাওয়া ঠিক নয়।
  • আবূ বকর (রা)-এর আচরণ আমানতদারি ও ন্যায়ের শিক্ষা দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন