১৩/২৫. অধ্যায়ঃ

কারো ঈদের নামাজ ছুটে গেলে সে দুই রাকাত সালাত আদায় করবে।

وَكَذَلِكَ النِّسَاءُ وَمَنْ كَانَ فِي الْبُيُوتِ وَالْقُرَى لِقَوْلِ النَّبِيِّ ﷺ هَذَا عِيدُنَا أَهْلَ الْإِسْلَامِ وَأَمَرَ أَنَسُ بْنُ مَالِكٍ مَوْلَاهُمُ ابْنَ أَبِي عُتْبَةَ بِالزَّاوِيَةِ فَجَمَعَ أَهْلَهُ وَبَنِيهِ وَصَلَّى كَصَلَاةِ أَهْلِ الْمِصْرِ وَتَكْبِيرِهِمْ وَقَالَ عِكْرِمَةُ أَهْلُ السَّوَادِ يَجْتَمِعُونَ فِي الْعِيدِ يُصَلُّونَ رَكْعَتَيْنِ كَمَا يَصْنَعُ الْإِمَامُ وَقَالَ عَطَاءٌ إِذَا فَاتَهُ الْعِيدُ صَلَّى رَكْعَتَيْنِ.নারীগণ এবং যারা বাড়ী ও পল্লীতে অবস্থান করে তারাও এরূপ করবে। কেননা, নবী (ﷺ) বলেছেন: হে মুসলিমগণ! এ হলো আমাদের ‘ঈদ। আর আনাস ইবন মালিক (রা.) যাবিয়া নামক স্থানে তাঁর আযাদকৃত গোলাম ইবন আবূ উত্বাকে এ আদেশ করেছিলেন। তাই তিনি তাঁর পরিবারবর্গ ও সন্তান সন্ততিদের নিয়ে শহরের অধিবাসীদের ন্যায় তাকবীরসহ সালাত আদায় করেন এবং ‘ইকরিমা (রহ.) বলেছেন, গ্রামের অধিবাসীরা ‘ঈদের দিন সমবেত হয়ে ইমামের ন্যায় দু’ রাক‘আত সালাত আদায় করবে। ‘আতা (রহ.) বলেন, যখন কারো ‘ঈদের সালাত ছুটে যায় তখন সে দু’ রাক‘আত সালাত আদায় করবে।"

ঈদের খেলাধুলা: হাবশীদের বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-এর কোমল আচরণ

সহিহ বুখারীহাদিস নম্বর ৯৮৮

وَقَالَتْ عَائِشَةُ رَأَيْتُ النَّبِيَّ يَسْتُرُنِي وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ فَزَجَرَهُمْ عُمَرُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم دَعْهُمْ أَمْنًا بَنِي أَرْفِدَةَ يَعْنِي مِنَ الْأَمْنِ.

‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

হাবশীরা যখন মসজিদে (এর প্রাঙ্গণে) খেলাধুলা করছিল, তখন আমি তাদের দেখছিলাম এবং আমি দেখেছি, নবী (ﷺ) আমাকে আড়াল করে রেখেছেন। উমর (রাঃ) হাবশীদের ধমক দিলেন। তখন নবী (ﷺ) বললেন, ওদের ধমক দিওনা। হে বনু আরফিদা! তোমরা যা করছিলে তা কর।

সহিহ বুখারী হাদিস ৯৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ঈদের দিনে বৈধ আনন্দের একটি ঘটনা। আয়েশা (রাঃ) বলেন, হাবশীরা মসজিদের প্রাঙ্গণে খেলাধুলা করছিল। তিনি তাদের দেখছিলেন এবং নবী (صلى الله عليه وسلم) তাঁকে আড়াল করে রেখেছিলেন। উমর (রাঃ) তাদের ধমক দিলে নবী (صلى الله عليه وسلم) বললেন, ওদের ধমক দিও না। হে বনু আরফিদা, তোমরা যা করছিলে তা কর। এই বর্ণনায় নবী (صلى الله عليه وسلم)-এর কোমলতা, আয়েশা (রাঃ)-এর প্রতি যত্ন এবং ঈদের দিনে আনন্দের একটি দৃশ্য ফুটে উঠেছে। তবে হাদিসে শুধু নির্দিষ্ট এই ঘটনার কথা বলা হয়েছে, তাই এর বাইরে অতিরিক্ত বিধান চাপিয়ে দেওয়া উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) আয়েশা (রাঃ)-কে আড়াল করে খেলাধুলা দেখতে দেন।
  • উমর (রাঃ) ধমক দিলে নবী (صلى الله عليه وسلم) হাবশীদের থামাতে বলেননি।
  • ঈদের দিনের আনন্দের বিষয়ে হাদিসে কোমল আচরণের উদাহরণ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন