৩/৩২. অধ্যায়ঃ
আলিম কর্তৃক নারীদের উপদেশ প্রদান করা ও দ্বীনি ইলম শিক্ষা প্রদান।
সদকা ও নাসীহাত: নারীদের দান করার সুন্দর দৃষ্টান্ত
সহীহ বুখারী : ৯৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৯৮
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ سَمِعْتُ عَطَاءً، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ.وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে সাক্ষী রেখে বলছি, কিংবা পরবর্তী বর্ণনাকারী আতা (রহঃ) বলেন, আমি ইবন আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে, নবী (ﷺ) (ঈদের দিন পুরুষের কাতার থেকে) বের হলেন আর তাঁর সঙ্গে ছিলেন বিলাল (রাঃ)।আল্লাহর রসূল (ﷺ) ধারণা করলেন যে, দূরে থাকার জন্য তাঁর নাসীহাত মহিলাদের নিকট পৌঁছেনি। ফলে তিনি তাঁদের নাসীহাত করলেন এবং দান-খায়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দান করতে লাগলেন। আর বিলাল (রাঃ) সেগুলো তাঁর কাপড়ের প্রান্তে গ্রহণ করতে লাগলেন। ইসমাঈল (রহঃ) আতা (রহঃ) সূত্রে বলেন যে, ইবন আব্বাস (রাঃ) বলেনঃ আমি নবী (ﷺ)-কে সাক্ষী রেখে বলছি।
(৮৬৩, ৯৬২, ৯৬৪, ৯৭৫, ৯৭৭, ৯৭৯, ৯৮৯, ১৪৩১, ১৪৪৯, ৪৮৯৫, ৫২৪৯, ৫৮৮০, ৫৮৮১, ৫৮৮৩, ৭৩২৫; মুসলিম ৮/১ হাঃ ৮৮৪, আহমাদ ৩০৬৪) (আধুনিক প্রকাশনীঃ ৯৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৯৮)
সহীহ বুখারী হাদিস ৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঈদের দিনের একটি ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) পুরুষদের দিক থেকে বের হয়ে বিলাল (রাঃ)-কে সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন। তিনি মনে করলেন, দূরে থাকার কারণে তাঁর নাসীহাত নারীদের কাছে পৌঁছেনি। তাই তিনি তাঁদের নাসীহাত করলেন এবং দান-খয়রাতের উপদেশ দিলেন। তখন নারীরা কানের দুল ও হাতের আংটি দান করতে লাগলেন, আর বিলাল (রাঃ) সেগুলো তাঁর কাপড়ের প্রান্তে নিতে লাগলেন। এই হাদিসে দাওয়াত পৌঁছে দেওয়ার যত্ন এবং সদকার প্রতি দ্রুত সাড়া দেওয়ার শিক্ষা আছে। নারীদের উপস্থিতি, শোনা এবং দান করার আগ্রহও এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নাসীহাত সবার কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ।
- সদকার আহ্বানে সাহাবীয়ারা দ্রুত সাড়া দিয়েছেন।
- দান করার জন্য বড় সম্পদের অপেক্ষা করা জরুরি নয়।
- নবী (صلى الله عليه وسلم) নারীদের শিক্ষার বিষয়েও যত্নশীল ছিলেন।
