১১/৩৪. অধ্যায়ঃ
খুতবায় দুই হাত উত্তোলন করা।
সহিহ বুখারী : ৯৩২
সহিহ বুখারীহাদিস নম্বর ৯৩২
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ،. وَعَنْ يُونُسَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَ الْكُرَاعُ، وَهَلَكَ الشَّاءُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا. فَمَدَّ يَدَيْهِ وَدَعَا.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক জুমার দিন নবী (ﷺ) খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘হে আল্লাহর রসূল! (পানির অভাবে) ঘোড়া মরে যাচ্ছে, ছাগল বকরিও মরে যাচ্ছে। কাজেই আপনি দোয়া করুন, যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন।’ তখন তিনি দুই হাত প্রসারিত করলেন এবং দোয়া করলেন।
