৩/২৯. অধ্যায়ঃ
ইমাম বা মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে বসা।
সহিহ বুখারী : ৯৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৯৩
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ فَقَالَ مَنْ أَبِي فَقَالَ " أَبُوكَ حُذَافَةُ ". ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ " سَلُونِي ". فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا، فَسَكَتَ.
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আল্লাহর রসূল (ﷺ) বের হলেন। তখন আবদুল্লাহ ইবনু হুযাফা দাঁড়িয়ে বললেন, আমার পিতা কে? তিনি বললেন: তোমার পিতা হুযাফা। অতঃপর তিনি বারবার বলতে লাগলেন, তোমরা আমাকে প্রশ্ন কর। উমর (রাঃ) তখন হাঁটু পেতে বসে বললেন: আমরা আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ (ﷺ)-কে নবী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করে নিয়েছি। তিনি এ কথা তিনবার বললেন। এতে আল্লাহর রসূল (ﷺ) নীরব হলেন।
(৫৪০, ৭৪৯, ৪৬২১, ৬৩৬২, ৬৪৬৮, ৬৪৮৬, ৭০৮৯, ৭০৯০, ৭০৯১, ৭২৯৪, ৭২৯৫; মুসলিম ৪৩/৩৭ হাঃ ২৩৫৯, আহমাদ ১২৬৫৯) (আধুনিক প্রকাশনীঃ ৯৩, ইসলামী ফাউন্ডেশনঃ ৯৩)
