১১/১১. অধ্যায়ঃ

গ্রামে ও শহরে জুমু'আর সালাত।

তোমরা সবাই দায়িত্বশীল: পরিবার, নেতৃত্ব ও অর্পিত দায়িত্ব

সহীহ বুখারীহাদিস নম্বর ৮৯৩

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ كُلُّكُمْ رَاعٍ ‏"‏‏.‏ وَزَادَ اللَّيْثُ قَالَ يُونُسُ كَتَبَ رُزَيْقُ بْنُ حُكَيْمٍ إِلَى ابْنِ شِهَابٍ ـ وَأَنَا مَعَهُ يَوْمَئِذٍ بِوَادِي الْقُرَى ـ هَلْ تَرَى أَنْ أُجَمِّعَ‏.‏ وَرُزَيْقٌ عَامِلٌ عَلَى أَرْضٍ يَعْمَلُهَا، وَفِيهَا جَمَاعَةٌ مِنَ السُّودَانِ وَغَيْرِهِمْ، وَرُزَيْقٌ يَوْمَئِذٍ عَلَى أَيْلَةَ، فَكَتَبَ ابْنُ شِهَابٍ ـ وَأَنَا أَسْمَعُ ـ يَأْمُرُهُ أَنْ يُجَمِّعَ، يُخْبِرُهُ أَنَّ سَالِمًا حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ـ قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ ـ وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ‏"‏‏.‏

‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা সকলেই দায়িত্বশীল।লায়স ইবনে সা’দ (রাঃ) আরো অতিরিক্ত বলেন, (পরবর্তী রাবী) ইউনুস (রহঃ) বলেছেন, আমি একদা ইবনে শিহাব (রহঃ)-এর সঙ্গে ওয়াদিউল কুরা নামক স্থানে ছিলাম। তখন রুযাইক ইবনে হুকায়ম (রহঃ) ইবনে শিহাব (রহঃ)-এর নিকট লিখলেন, আপনি কী মনে করেন, আমি কি (এখানে) জুমার সালাত আদায় করব?রুযায়ক (রহঃ) তখন সেখানে তাঁর জমির কৃষি কাজের তত্ত্বাবধান করতেন। সেখানে একদল সুদানী ও অন্যান্য লোক বাস করত। রুযাইক (রহঃ) সে সময় 'আইলা' শহরের (আমীর) ছিলেন।ইবনে শিহাব (রহঃ) তাঁকে জুমা কায়েম করার নির্দেশ দিয়ে লিখেছিলেন এবং আমি তাঁকে এ নির্দেশ দিতে শুনলাম।সালিম (রহঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেন, আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই অধীনস্থদের (দায়িত্ব) জিজ্ঞাসা করা হবে।ইমাম [১] একজন দায়িত্বশীল ব্যক্তি, তাঁকে তাঁর অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে।পুরুষ তার পরিবার বর্গের অভিভাবক, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে।নারী তার স্বামী-গৃহের কর্ত্রী, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে।খাদিম তার মনিবের ধন-সম্পদের রক্ষক, তাকেও তার মনিবের ধন-সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।ইবনে উমর (রাঃ) বলেন, আমার মনে হয়, রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেনঃ পুত্র তার পিতার ধন-সম্পদের রক্ষক এবং এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে।তোমরা সবাই দায়িত্বশীল এবং সবাইকে তাদের অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে।

(২৪০৯, ২৫৫৪, ২৫৫৮, ২৭৫১, ৫১৮৮, ৫৬০০, ৭১৩৮) (আধুনিক প্রকাশনীঃ ৮৪২,ইসলামী ফাউন্ডেশনঃ ৮৪৯)[১] ইমাম’ শব্দ রাষ্ট্রের কর্ণধার, যে কোন কাজের তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপক ও সালাতের ইমাম অর্থে ব্যবহৃত হয়।

সহীহ বুখারী হাদিস ৮৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে দায়িত্বশীলতার শিক্ষা খুব শক্তভাবে এসেছে। প্রথমে জুমা কায়েম করা নিয়ে রুযাইক ইবনে হুকায়ম (রহঃ)-এর প্রশ্ন ও ইবনে শিহাব (রহঃ)-এর নির্দেশের কথা আছে। এরপর আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে নবী (صلى الله عليه وسلم)-এর বাণী এসেছে: তোমরা সবাই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইমাম তার অধীনদের বিষয়ে দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের বিষয়ে দায়িত্বশীল, নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল, খাদিম মনিবের সম্পদের রক্ষক। আরও বলা হয়েছে, পুত্র তার পিতার সম্পদের রক্ষক হতে পারে এবং সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই হাদিস আমাদের শেখায়, দায়িত্ব শুধু বড় পদে থাকা মানুষের নয়। ঘর, পরিবার, সম্পদ, নেতৃত্ব—যে জায়গায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমানত হিসেবে নিতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রত্যেক মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
  • নেতৃত্ব মানে অধীনস্থদের দেখাশোনার আমানত।
  • পরিবার ও ঘরের দায়িত্বও ইসলামে গুরুত্বপূর্ণ।
  • অন্যের সম্পদ রক্ষা করাও দায়িত্বের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন