১০/১৪৬. অধ্যায়ঃ

যারা প্রথম বৈঠকে তাশাহুদ ওয়াজিব নয় বলে মনে করেন।

لِأَنَّ النَّبِيَّ ﷺ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ وَلَمْ يَرْجِعْ.কেননা, নবী (ﷺ) দু’ রাক‘আত শেষে (তাশাহহুদ না পড়ে) দাঁড়ালেন এবং আর (বসার জন্য) ফেরেননি।"

সাহু সিজদা: প্রথম বৈঠক ভুলে গেলে কী করা হয়

সহীহ বুখারীহাদিস নম্বর ৮২৯

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ، مَوْلَى بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ـ وَقَالَ مَرَّةً مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ـ أَنَّ عَبْدَ اللَّهِ ابْنَ بُحَيْنَةَ ـ وَهْوَ مِنْ أَزْدِ شَنُوءَةَ وَهْوَ حَلِيفٌ لِبَنِي عَبْدِ مَنَافٍ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمُ الظُّهْرَ فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلاَةَ، وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، كَبَّرَ وَهْوَ جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ‏.‏

বানূ ‘আবদুল মুত্তালিবের আযাদকৃত দাস এবং রাবী কোন সময়ে বলেছেন রাবীয়া ইব্‌নু হারিসের আযাদকৃত দাস, ‘আবদুর রহমান ইব্‌নু হুরমুয (রাঃ) হতে বর্ণিতঃ

বনু আবদ মানাফের বন্ধু গোত্র আযদ শানু'আর লোক আবদুল্লাহ ইবনু বুহাইনাহ (রাঃ) যিনি নবী (ﷺ)-এর সাহাবীগণের অন্যতম। নবী (ﷺ) তাঁদের নিয়ে যুহর সালাত আদায় করলেন। তিনি প্রথমে দুই রাকাত পড়ার পর না বসে দাঁড়িয়ে গেলেন। মুক্তাদীগণ তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এভাবে সালাতের শেষাংশে মুক্তাদীগণ সালামের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু নবী (ﷺ) বসাবস্থায় তাকবির বললেন এবং সালাম ফিরানোর পূর্বে দুইবার সিজদা করলেন, এরপর সালাম ফিরালেন।

সহীহ বুখারী হাদিস ৮২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর যুহর সালাতের একটি ঘটনা এসেছে। তিনি প্রথম দুই রাকাতের পর বসেননি; বরং দাঁড়িয়ে যান। মুক্তাদীরাও তাঁর সঙ্গে দাঁড়িয়ে যান। সালাত শেষের দিকে সবাই সালামের অপেক্ষায় ছিলেন। তখন নবী (صلى الله عليه وسلم) বসা অবস্থায় তাকবির বলেন এবং সালাম ফিরানোর আগে দুইটি সিজদা করেন। এরপর সালাম ফিরান। এই বর্ণনা থেকে বোঝা যায়, সালাতে ভুল হলে সাহু সিজদার মাধ্যমে তা সংশোধনের একটি নববী পদ্ধতি আছে। তবে হাদিসে বিশেষভাবে যে ঘটনা এসেছে, সেটি হলো প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়া এবং সালামের আগে দুই সিজদা করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে ভুল হলে নবী (صلى الله عليه وسلم) সাহু সিজদা করেছেন।
  • প্রথম দুই রাকাতের পর বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়ার ঘটনা বর্ণিত হয়েছে।
  • এই ঘটনায় সাহু সিজদা সালামের আগে করা হয়েছে।
  • মুক্তাদীগণ ইমামের সঙ্গে সালাতের অবস্থান অনুসরণ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন