১০/১৪২. অধ্যায়ঃ

সালাতের বিজোড় রাকাতে সিজদা হতে উঠে বসার পর দণ্ডায়মান হওয়া।

জলসা ইস্তিরাহাত: বিজোড় রাকাতের পর বসে ওঠার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৮২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ اللَّيْثِيُّ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا‏.‏

মালিক ইব্‌নু হুয়াইরিস লাইসী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-কে সালাত আদায় করতে দেখেছেন। তিনি তাঁর সালাতের বিজোড় রাকাতের (সিজদা হতে) উঠে না বসে দাঁড়াতেন না।

[১] আমাদের দেশে বেশীর ভাগ মসজিদে এ হাদীসের বিপরীত ‘আমল পরিলক্ষিত হয়। অথচ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বেজোড় রাক’আতগুলতে সিজদা শেষে উঠার পূর্বে জলসায়ে ইস্তিতিরাহাত করতেন ।(বুখারী ১ম ১১৩ পৃষ্ঠা। আবূ দাউদ ১১১, ১১২ পৃষ্ঠা। নাসাঈ ১৭৩ পৃষ্ঠা। ইব্‌নু মাজাহ ৬৪ পৃষ্ঠা। মেশতাক ৭৫ পৃষ্ঠা, মেশতাক নূর মোহাম্মদ আযমী ও মাদ্‌রাসা পাঠ্য ২য় খণ্ড হাদীস নং ৭৩৪, ৭৪০। বুখারী আযীযুল হক ১ম খণ্ড হাদীস নং ৪৭৩, বুখারী আধুনিক প্রকাশনী ১ম খণ্ড হাদীস নং ৭৫৮, ৭৭৭, ৭৭৮। বুখারী ইঃফাঃ হাদীস ৭৮৩; মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ২য় খণ্ড হাদীস নং ৭৬৯। আবূ দাউদ ইসলামিক ফাউন্ডেশন ১ম খণ্ড হাদীস নং ৮৪২, ৮৪৪। তিরমিযী ইসলামিক ফাউন্ডেশন ১ম খণ্ড হাদীস নং ২৮। ইসলামিয়াত বি-এ. হাদীস পর্ব ১২৫ পৃষ্ঠা)

সহীহ বুখারী হাদিস ৮২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে মালিক ইবনু হুয়াইরিস (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর সালাতের একটি নির্দিষ্ট ভঙ্গি বর্ণনা করেছেন। তিনি নবী (صلى الله عليه وسلم)-কে সালাত আদায় করতে দেখেছেন। বর্ণনায় এসেছে, সালাতের বিজোড় রাকাতে তিনি সিজদা থেকে উঠে সরাসরি দাঁড়াতেন না; আগে বসতেন, তারপর দাঁড়াতেন। এই বসাকে অনেকেই জলসা ইস্তিরাহাত নামে জানেন। হাদিসটি সালাতের পদ্ধতি শেখার ক্ষেত্রে সরাসরি দেখা ও অনুসরণের গুরুত্ব দেখায়। এখানে অতিরিক্ত কোনো দাবি নেই; শুধু নবী (صلى الله عليه وسلم)-এর দেখা আমলটি জানানো হয়েছে। তাই যারা নবীজির সালাতের পদ্ধতি জানতে চান, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর সালাতের ভঙ্গি সাহাবীগণ দেখে শিখেছেন।
  • বিজোড় রাকাতে সিজদার পর দাঁড়ানোর আগে বসার বর্ণনা এসেছে।
  • সালাতের ছোট আমলও শেখা ও অনুসরণ করার মতো বিষয়।
  • সরাসরি দেখা আমল সাহাবীগণ পরবর্তী প্রজন্মকে জানিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন