১০/১২৬. অধ্যায়ঃ

হাদিস ৭৯৯

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলার ফজিলত ও ফেরেশতাদের আগ্রহ

সহীহ বুখারীহাদিস নম্বর ৭৯৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏

রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আমরা নবী (ﷺ)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকু থেকে মাথা উঠিয়েسَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُবললেন, তখন পিছন থেকে এক সাহাবীرَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِবললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক ফেরেশতা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন [১]।

[১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না ।

সহীহ বুখারী হাদিস ৭৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রুকু থেকে ওঠার পর আল্লাহর প্রশংসা করার সুন্দর একটি ঘটনা এসেছে। সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর পিছনে সালাত আদায় করছিলেন। নবী (صلى الله عليه وسلم) رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলার স্থানে سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলার পর এক সাহাবী বলেন: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ। সালাত শেষে নবী (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করেন, কে এ কথা বলেছে? সাহাবী উত্তর দিলে তিনি জানান, ত্রিশের বেশি ফেরেশতা এর সওয়াব কে আগে লিখবে তা নিয়ে প্রতিযোগিতা করছিলেন। এই হাদিসে আল্লাহর প্রশংসার মর্যাদা স্পষ্ট। তবে এটুকুই বলা নিরাপদ যে, এই বাক্যটি ফজিলতপূর্ণ এবং ফেরেশতাদের আগ্রহের কারণ হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রুকু থেকে ওঠার পর আল্লাহর প্রশংসা করা ফজিলতপূর্ণ।
  • প্রশংসামূলক বাক্য ফেরেশতাদের লেখার আগ্রহের কারণ হয়েছে।
  • সালাতের দোয়া সুন্দর ও অর্থপূর্ণ হতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم) সালাত শেষে সাহাবীর আমল সম্পর্কে জিজ্ঞেস করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন